Friday, April 3, 2026

সক্রিয় হচ্ছে ভূক.ম্পন বলয়, যেকোনও মুহূর্তে কেঁ.পে উঠতে পারে হিমালয়!

Date:

Share post:

রিখটার স্কেলে (Richter scale) কম্পনের মাত্রা ৬.৪, শুক্রবার রাতে এই অভিঘাতের তীব্রতায় প্রতিবেশী রাষ্ট্র নেপাল (Nepal) এক ভয়াবহ অভিজ্ঞতা সম্মুখীন হল। আঁচ এসে পড়ল উত্তর ভারতের বিস্তীর্ণ রাজ্যে, বাদ পড়ল না কলকাতাও। নেপালের ভয়াবহ ভূমিকম্প (Earthquake in Nepal) একরাশ প্রশ্ন আর বিপদে সংকেতকে উসকে দিল। গত কয়েক বছরে এই দেশে বারবার কম্পন অনুভূত হয়েছে। বিজ্ঞানীদের একাংশের বক্তব্য, হিমালয়ের নীচে ভূকম্পন বলয় সক্রিয় (Seismic zones are active under the Himalayas) হয়ে উঠেছে। যার জেরে ভারতীয় পাতের সঙ্গে ইউরেশিয় পাতের সংঘর্ষ (Collision of Eurasian plate with Indian plate) তৈরি হতে পারে। যা উত্তর ভারতের জন্য নিঃসন্দেহে আশঙ্কাজনক।

ভয়ংকর বিপদসীমার মধ্যে রয়েছে হিমালয় পর্বতমালা (Himalayas)। দুই পাতের সংঘাতে হিমালয়ের নিম্নভাগে মারাত্মক ভূমিকম্প হতে পারে। সেক্ষেত্রে উত্তর ভারতের সুরক্ষা নিয়ে বড় সংশয় তৈরি হবে। বদলে যেতে পারে পৃথিবীর মানচিত্রও। চার থেকে পাঁচ কোটি বছর আগে ভারতীয় পাত এবং ইউরেশিয় পাতের সংঘর্ষের ফলেই তৈরি হয়েছিল হিমালয় পর্বতমালা। ভারতীয় পাতের সেই উত্তর অভিমুখে এগিয়ে যাওয়াটা এখনও বন্ধ হয়নি। তাই হিমালয় পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় প্রতিমুহূর্তে কম্পন লেগেই আছে। কিন্তু সরাসরি যদি সংঘর্ষ হয় সেক্ষেত্রে কম্পনের তীব্রতা ৮ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ভূতত্ত্ববিদরা। সেক্ষেত্রে বড় বিপদের মধ্যে রয়েছে নেপাল।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...