Monday, April 6, 2026

৬ নভেম্বর শুরু উচ্চপ্রাথমিকের কাউন্সেলিং, নিয়োগ নিয়ে সতর্ক এসএসসি

Date:

Share post:

চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর। আগামী সোমবার, অর্থাৎ ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের (Upper Primary) কাউন্সেলিং (Counselling)। তবে এবার নিয়োগ নিয়ে খুব সতর্ক স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। এসএসসি (SSC) সূত্রে খবর, ১৩ হাজারেরও বেশি চাকরিপ্রার্থীর নিয়োগের সুযোগ পাবেন। এই কাউন্সেলিং ঘিরে এসএসসির চূড়ান্ত তৎপরতা চলছে।

এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কথায়, “আমরা সমস্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করেছি। প্যানেল থেকে শুরু করে স্কুলের নাম, কাউন্সেলিংয়ের খুঁটিনাটি, তালিকা সবই আপলোড করা হয়েছে। প্রত্যেক প্রার্থীর কাছে কললেটার পাঠানোর কাজ শেষ হয়েছে।”

তাঁর আরও সংযোজন, “আদালত আমাদের সুপারিশপত্র দেওয়ার অনুমতি দেয়নি। আমরা অ্যাক্সেপ্টটেন্স লেটার দেবো। এই সম্মতিপত্র নিয়েই বাড়ি ফিরবেন প্রার্থী। তাতে উল্লেখ থাকবে তিনি কোন স্কুল বেছে নিয়েছেন। পরে আদালত যদি আমাদের অনুমতি দেয়, তাহলে পরে প্রার্থী এসে সুপারিশপত্র নেবেন।”

একনজরে কাউন্সিলং প্রক্রিয়া

১. প্রার্থীদের প্রথমেই যেতে হবে নথি পরীক্ষার টেবিলে

২. স্নাতক থেকে ট্রেনিং, জাতি শংসাপত্র থেকে আধার কার্ড- সব খতিয়ে দেখবে এসএসসি।

৩. মূল মেধাতালিকা থেকে ক্রমান্বয়ে ডাকা হবে প্রার্থীদের

৪. সংরক্ষিত-অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ভিন্ন ধরনে হবে স্কুল পছন্দ করার প্রক্রিয়া

৫. অপেক্ষমান প্রার্থীদের জন্য কাউন্সেলিং চলাকালীন বিগ স্ক্রিনে থাকবে স্কুলের স্ট্যাটাস

৬. বিগ স্ক্রিন থেকেই জানা যাবে কোন স্কুল এখনও নির্বাচিত হয়নি তার তথ্য

 

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...