Tuesday, March 31, 2026

রবিবার ইডেনে বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ! নিরাপত্তা নিয়ে ক.ড়া প্রশাসন

Date:

Share post:

ইডেনে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ আগামীকাল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচ এর আগে ক্রিকেট প্রেমীদের মধ্যে তুঙ্গে রয়েছে উৎসাহ আর উত্তেজনা টিকিট নিয়ে প্রথম থেকেই হাহাকার তৈরি হয়েছিল। কালোবাজারির অভিযোগে সরগরম হয়ে ওঠে ইডেন চত্বর। উঠেছে বেটিংয়ের অভিযোগও। ক্রিকেটপ্রেমীরা কয়েকদিন ধরেই বিক্ষোভ করেন ইডেনের সামনে। টিকিট কালোবাজারি নিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত হয় ৯৪টি টিকিট। এরই মধ্য়ে শহরে এসে গিয়েছে দুই দল। শনিবার অনুশীলনে নামে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচের নিরাপত্তা নিয়েও আটসাঁট ব্যবস্থা করেছে কলকাতা পুলিশের।

রবিবার ইডেনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না হয়, তা নিয়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। ইডেনে সকাল থেকে থাকবেন উচ্চপদস্থ আধিকারিকরা। সন্দেহজনক ব্যক্তি ও কার্যকলাপের ওপর নজর রাখতে প্রচুর সংখ্যায় সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হচ্ছে। মাঠে দর্শকদের প্ল্যাকার্ড, পোস্টারের উপরেও নজর রাখা হবে। পাশাপাশি ম্যাচের আগে যাতে কোনও ভাবে কালোবাজারির টিকিট বিক্রি না হয়, তা নিয়েও সতর্ক থাকছে পুলিশ। সকাল সাড়ে নয়টার পর থেকেই ইডেন সংলগ্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিকে ইচ্ছা থাকলেও টিকিটের অভাব বা চড়া দামের কারণে যেসব ক্রিকেট ভক্ত কালকের ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারেনি তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে রাজভবন। রাজভবনের লনে বসেই খেলা দেখতে পারবেন ওই সব ক্রিকেট ভক্তরা।

আরও পড়ুন- ৯ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে চলবে ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধন, কোথায়-কীভাবে করবেন?

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...