Monday, April 13, 2026

পুলিশকে হু.মকি-অ.শালীন ভাষায় আ.ক্রমণ, চাপে পড়ে আদালতে আত্মস.মর্পণ সৌমিত্রর

Date:

Share post:

দলীয় কর্মিসভায় পুলিশকে হুমকি। অবশেষে আদালতে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। শনিবার, বিষ্ণুপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন তিনি। সৌমিত্রর আইনজীবী জানান, আত্মসমর্পণের পর জামিনের আবেদন জানানো হবে।

লাগাতার কুকথা। রাজনৈতিক শিষ্টাচারের উর্ধ্বে উঠে মন্তব্য- বিষ্ণুপুরের বিজেপি সাংসদদের বিরুদ্ধে এই সব অভিযোগ তো ছিলই বিরোধীদের, এর সঙ্গে যোগ হয়েছে পুলিশকে হুমকি, অশালীন ভাষায় আক্রমণের অভিযোগ। পাত্রসায়ের ও বিষ্ণুপুর থানায় ২০১৯-এ সৌমিত্রের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের হয়। এবছর ফের সোনামুখী থানায় দুটি মামলা দায়ের হয়। এর মধ্যে একটি স্বতঃপ্রণোদিত মামলা করে সোনামুখী থানার পুলিশ।

অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আন্দোলনে যোগ দিয়ে সরাসরি সোনামুখীর আইসি-কে হুমকি দেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। শুধু তাই নয়, ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে অত্যন্ত অশালীন ভাষায় পুলিশ-প্রশাসনের আধিকারিকদের আক্রমণ করছেন বিজেপি সাংসদ। সেই মামলা-সহ মোট চারটি মামলায় সৌমিত্রকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতে চাপে পড়ে এদিন আদালতে গিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...