Saturday, June 20, 2026

সব্জি বিক্রি করতে যাওয়ার পথে গু.লিবিদ্ধ ব্যবসায়ী! মুর্শিদাবাদের নওদায় চা.ঞ্চল্য

Date:

Share post:

জমি বিবাদের জের! রবিবার সকালেই উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের (Murshidabad) নওদা (Naoda)। সূত্রের খবর, রবিবার ভোরে সবজি বিক্রি করতে যাওয়ার সময় রহমান মণ্ডল নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে এক দুষ্কৃতী। আর তখনই তাঁর মাথার পিছনে গুলি লাগে বলে খবর। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College and Hospital) চিকিৎসাধীন ওই ব্যবসায়ী।

সূত্রের খবর, এক প্রতিবেশীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল রহমানের। জোর করে তাঁর জমি দখলের চেষ্টা হচ্ছিল বলেও অভিযোগ। সেই ঝামেলার কারণেই এদিন ভোরে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এমনকী এই ঘটনার আগে রহমানের সম্পর্কে ভাল করে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে মত তাঁর। কখন তিনি ঘুম থেকে ওঠেন, কোথায় যান, কতক্ষণ বাড়ির বাইরে থাকেন, সবটা রেইকি করেছে দুষ্কৃতী। তারপরেই এদিন ভোরে তাঁকে টার্গেট করা হয়।

জানা গিয়েছে, প্রতিদিন ভোরে একই পথ ধরে বেলডাঙায় সবজি বিক্রি করতে যান ওই ব্যবসায়ী। এদিন সেই পথেই তাঁর উপর হামলা চালানো হয়। এদিকে জখম রহমান মণ্ডল সক্রিয় তৃণমুল সমর্থক বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি নওদা থানার পুলিশ।

 

 

 

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...