Saturday, June 20, 2026

ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে বেধড়ক মা.রধর! গয়না লু.ঠ করে পালানোর চেষ্টা বানচাল দু.ষ্কৃতীর

Date:

Share post:

দিনেদুপুরে ফের শহর কলকাতায় (Kolkata) তাণ্ডব। এবার এক বৃদ্ধাকে তাঁর নিজের ফ্ল্যাটে ঢুকে বেধড়ক মারধর করল এক দুষ্কৃতী! শুধু তাই নয় ওই বৃদ্ধার গায়ের সমস্ত সোনার গয়না লুঠ করে চম্পট দেওয়ার চেষ্টা করলেও লাভের লাভ হয়নি। প্রতিবেশীরাই অভিযুক্ত যবককে ধরে ফেলে। ঘটনাটি ঘটেছে চারু মার্কেট (Charu Market) থানা এলাকায়। সেই এলাকার একটি বাড়িতে একাই থাকতেন সত্তরোর্ধ মিতা সাহা (Mita Saha)।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় কোনও কাজে নীচে নেমেছিলেন তিনি। অভিযোগ, সেই সময় একটি অপরিচিত যুবককে বাড়ির মধ্যে ঢুকতে দেখেন ওই বৃদ্ধা। অভিযুক্তর কাছে তার পরিচয় জানতে চান মিতাদেবী। ওই যুবক নিজেকে বৃদ্ধার ছেলের গাড়ির চালক বলে পরিচয় দেয়। তারপর বৃদ্ধার থেকে জল খেতে চায়। বৃদ্ধা তাকে জল খাওয়ার জন্য ঘরে নিয়ে আসেন। বৃদ্ধার কথায়, ওই যুবক নানা কথা বলছিল। বেশ কিছুক্ষণ ফ্ল্যাটেও ছিল সে। তারপর আচমকাই তাঁর ওপর হামলা চালায়। বৃদ্ধার অভিযোগ, তাঁর গলায়, হাতে যেসব সোনার গয়না ছিল সব টেনে খুলে নেয় ওই যুবক। কানের দুল হেঁচকা টানে ছিঁড়ে নেয়। বাধা দিতে গেলে বৃদ্ধার ওপর চড়াও হয় ওই যুবক। পরে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই ফ্ল্যাট ছেড়ে পালায় ওই যুবক। এদিকে বৃদ্ধার চিৎকারে ততক্ষণে প্রতিবেশীরা বেরিয়ে আসেন। বৃদ্ধার ফ্ল্যাট থেকে এক অপরিচিত যুবককে বের হতে দেখে হাতেনাতে তাকে ধরে ফেলেন তাঁরা।

এরপরই খবর দেওয়া হয় চারু মার্কেট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপরই পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয়। বৃদ্ধার অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম শেখ বাবলু। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

 

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...