Sunday, June 28, 2026

কোহলির জন্মদিনে বিরাট বার্তা স্ত্রী অনুষ্কার, ভাইরাল পোস্ট, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

আজ ৫ নভেম্বর। বিরাট কোহলির জন্মদিন। আজই আবার ক্রিকেটের নন্দনকাননে ভারত-দক্ষিণ আফ্রিকা ম‍্যাচ। সেই ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে মানুষের মধ‍্যে। বিশেষ করে কোহলির জন্মদিনে বিরাট বার্তা সমর্থকদের। তাদের একটা আবদার ৪৯ তম শতরান করুক কিং কোহলি। আর এবার কোহলির জন্মদিনে বিরাট বার্তা দিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আমি তোমাকে এই জীবনে এবং তার পরেও সীমাহীন ভাবে ভালবাসি।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা লেখেন,”তিনি তাঁর জীবনের প্রতিটি ভূমিকায় আক্ষরিক অর্থেই ব্যতিক্রমী। কোনও না কোনও ভাবে তিনি নিজের গর্বের টুপিতে পালক যোগ করে চলেছেন। আমি তোমাকে এই জীবনে এবং তার পরেও সীমাহীন ভাবে ভালবাসি। যে কোনও ভাবে, যে কোনও অবস্থায় সব কিছুর থেকে বেশি ভালবাসি।”

এদিকে আজ ক্রিকেটের নন্দনকাননে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম‍্যাচ। ভারতের পাশাপাশি কিং কোহলির পারফরম্যান্স দেখতে মেতে উঠেছে ইডেন। ১৮ নম্বর জার্সি পরে ম‍্যাচ দেখতে হাজির একাধিক ক্রিকেট সমর্থকরা। একটাই আবদার আজ ৪৯ তম শতরান আসুক বিরাটের ব‍্যাট থেকে।

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

আরও পড়ুন:ইডেনে হ*তাশ রোহিত সমর্থরা, অর্ধ শতরানের আগেই ফিরলেন হিট্ম্যান

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...