Saturday, April 4, 2026

প্রেমের ফ্রেমে শোভন -সোহিনী, তবু ছবি ‘ডিলিট’ কেন!

Date:

Share post:

প্রেমের ফাঁদ ভুবন জোড়া, ধরা না দিয়ে পার পাবে না কেউই। তাইতো বারবার সম্পর্ক ভেঙে গেলেও ফের নতুন সম্পর্কে প্রেমের স্পর্শ চায় মানুষ। ঠিক তখনই পোস্ট হয় আদুরে প্রেমের ছবি। তবে স্যোশাল মিডিয়ার সেই ছবি ঘিরে সেলেব জুটি শোভন সোহিনী (Shovan-Sohini) বেশ বিপাকে পড়েছেন। এতদিন গায়ক – অভিনেত্রীর সম্পর্কের কথা জানলেও টলিপাড়ায় (Tollywood) খোলাখুলি কেউই এটা নিয়ে কোনও কথা বলেননি। তাতে অবশ্য ‘ফিসফাস’ আটকে থাকেনি। এবার সম্পর্ক নিয়ে ‘ওপেন’ হলেন শোভন (Shovon Ganguly)। বান্ধবী সোহিনী সরকারের (Sohini Sarkar) সঙ্গে বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করে শোভন লিখেছেন, ‘শেষ সবকিছু তোমার জন্য তোলা থাকল।’ আর প্রেমিকের কাঁধে মাথা রেখে যেন নিশ্চিন্ত ছোটপর্দার নতুন সত্যবতী। তাহলে কি সত্যি সম্পর্কে সিলমোহর? এরপরই চমক, ধোঁয়াশা বাড়িয়ে বিতর্কিত পোস্ট ডিলিট করলেন গায়ক।

 

একাধিক সম্পর্ক ভাঙার যন্ত্রণা ভুলে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন এই মুহূর্তে টলিউডের অন্যতম চর্চিত কাপল। সোহিনীর জন্মদিনে গায়কের উপস্থিতি টের পেয়েছে ফেসবুক। এবার শোভনের সফরসঙ্গী মূহুর্তে প্রকাশ পেল টুকরো ঝলক। ছবিতে ডেনিম শার্টে হাসিমুখে শোভন, মাথায় কাপড়ের ফেট্টি বাঁধা। অন্যদিকে সোহিনীকে হলুদ শার্ট আর স্কার্টে দেখা যাচ্ছে। শোভনের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে রয়েছে তিনি। দিন দুই হল এই ছবি নিয়ে বড্ড জল্পনা বেড়েছিল। তাই কি পোস্ট ডিলিট করতে হল? সোহিনী-শোভনের মুখে কুলুপ। সকলেই জানেন গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে প্রেম ভাঙার পর টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্তের (Swastika Dutta) সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। সেই সম্পর্ক ভেঙে যায়। সোহিনীও অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন। সে সম্পর্কও ভেঙেছে খুব বেশিদিন হয়নি। টলিপাড়া বলছে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা বেশি আলোচনা পছন্দ করেন না নায়িকা। তাই হয়তো ‘প্রেমিক’ ছবি ডিলিটের সিদ্ধান্ত নিয়েছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...