Thursday, June 25, 2026

সোমবার শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং, নতুন নিয়োগ নিয়ে সতর্ক SSC

Date:

Share post:

আগামীকাল অর্থাৎ সোমবার সকাল ১০টা থেকে স্কুল সার্ভিস কমিশনের নতুন ভবনে শুরু হতে চলেছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া। এসএসসি-র পক্ষ থেকে প্রার্থীদের সকাল ৯টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। ১৩ হাজারের বেশি চাকরিপ্রার্থী কাউন্সেলিংয়ের মাধ্যমে তাঁদের পছন্দ অনুযায়ী স্কুল বেছে নিতে পারবেন। প্রথম দফার কাউন্সেলিংয়ে বিগ স্ক্রিনের মাধ্যমে ৯ হাজার চাকরি প্রার্থী স্কুল বেছে নেওয়ার সুযোগ পাবেন।

কাউন্সেলিং শুরুর আগে প্রার্থীদের নথি পরীক্ষা করাতে হবে। সেখানে ডিগ্রি, প্রশিক্ষণ, জাতিগত শংসাপত্র সহ সমস্ত নথি যাচাই করা হবে। কাউন্সেলিংয়ে আসা প্রার্থীরা একাধিক বিগ স্ক্রিনের মাধ্যমে তাঁদের আগের প্রার্থীর বাছাই করা স্কুল ও বিষয় সম্পর্কে জানতে পারবেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ ডিসেম্বর পর্যন্ত প্রথম দফার কাউন্সেলিং চলবে। ৬ , ৭, ৮, ৯ , ১০ , ২২ , ২৩ , ২৪, ২৫, ২৮, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ এবং ২ ডিসেম্বর প্রথম পর্বের কাউন্সেলিংয়ের দিন চূড়ান্ত করা হয়েছে।

এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, সমস্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্যানেল থেকে স্কুলের নাম, কাউন্সেলিংয়ের খুঁটিনাটি, তালিকা সবই আপলোড করার পাশাপাশি প্রার্থীদের কাছে কললেটারও পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আদালত প্রার্থীদের সুপারিশ পত্র দেওয়ার অনুমতি না দেওয়ায়, তাঁদের সম্মতিপত্র দেওয়া হবে। সেখানে প্রার্থী কোন্ স্কুল বেছে নিয়েছেন, তার উল্লেখ থাকবে। পরবর্তীকালে আদালতের সম্মতি পেলে, প্রার্থীদের  সুপারিশপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন সিদ্ধার্থবাবু।

আরও পড়ুন- গাজায় পর*মাণু হাম*লার ইঙ্গিত ইজরায়েলের!

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...