Sunday, June 28, 2026

শহরের রঙ নীল, গ্যালারির ‘ড্রেসকোড’ যেন টিম ইন্ডিয়ার জার্সি! বিশ্বকাপে মাতোয়ারা মহানগরী

Date:

Share post:

সকাল থেকে টেনে বাসে শুধুই টিম ইন্ডিয়ার (Team India)জার্সি । মেট্রোতে আজ অন্যছবি। সদ্য ক্রিকেট বুঝেছে যে বাচ্চাটা আজ সেও বাবার কাঁধে চড়ে ইডেনমুখী। তাঁর পরনেও সেই নীল জামা। রবিবাসরীয় মেট্রোতে প্রতিটা কম্পারট্মেন্ট আজ নীল রঙে ডুবেছে। প্ল্যাটফর্মের ভিড় বুঝতেই দিচ্ছে না আজ রবিবার। অফিসের দিনে দক্ষিণেশ্বর থেকে চাঁদনি চক (Dakshineswar to Chandni Chalk)পর্যন্ত যেতে সময় লাগে মেরেকেটে ৩০ মিনিট। আজ সেই রাস্তা আসতে সময় লেগে গেল প্রায় ৪৫ মিনিট। একই ছবি বাসে। সব ভিড় খালি এসপ্ল্যানেড স্টপেজে। এবার হেঁটে গন্তব্য ক্রিকেটের নন্দনকানন। সেখানে গিয়ে দেখা গেল তিল ধারণের স্থান নেই। আজ ৬৬ হাজার দর্শকের স্টেডিয়ামের ড্রেস কোড যেন টিম ইন্ডিয়ার জার্সি।

ম্যাচের দিনে আজ শহরে বদলেছে ট্র্যাফিকের নিয়ম। বেশির ভাগ বাইকচালক বা আরোহী কারও মাথায় হেলমেট নেই। কিন্তু খেলার দিনে আজ যেন সব ছাড়। কেউ পরেছেন কোহলির জার্সি, কারোর জামায় আবার রোহিত লেখা। ক্রিকেটের স্বাদ চেটেপুটে নিতে ৮ থেকে ৮০ সকলের হাতেই জাতীয় পতাকা। টস শুরুর আগেই মাঠ ভরল। ড্রোন ক্যামেরা যতবার ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুলল ফ্রেম জুড়ে তখনই ভেসে উঠল নীলের বন্যা। সপ্তাহের বাকি দিনগুলোতে খবরের কাগজ থেকে নিউজ চ্যানেলে শুধুই রাজনীতির দাপট। আজ শিরোনামে কলকাতার অন্য এক মেজাজ উঠে এল। মেঘলা আকাশে গরম কম থাকায় ক্লান্তিহীন মেজাজে নাচ – গানে মেতে উঠল গ্যালারি। রোহিত কিংবা শ্রেয়সের ওভার বাউন্ডারিতে যখনই ICC-এর থিম সং বেজেছে তাল মিলিয়েছে ফ্যানেরা। হেভিওয়েট অতিথি থেকে সেলিব্রেটি আজ সবাই বিশ্বকাপে বিলীন।

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...