Thursday, March 26, 2026

ভ.য়াবহ পথ দু.র্ঘটনা ঠাকুরপুকুরে! সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চূড়ান্ত হ.য়রানি নিত্যযাত্রীদের

Date:

Share post:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী শহর কলকাতা (Kolkata)। সোমবার সকালে বেহালার (Behala) ঠাকুরপুকুরে (Thakurpukur) নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় ২৩৫ নম্বর রুটের একটি যাত্রীবাহী বাস (Passenger Bus)। আর তার পিছনেই ছিল একটি লাক্সারি বাস (Luxury Bus)। নিয়ন্ত্রণ হারিয়ে লাক্সারি বাসটি যাত্রীবাহী বাসের পিছনে ধাক্কা মারে। সোমবার সকালে ব্যস্ত সময়ে বেহালার ঠাকুরপুকুরে ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি রাস্তার ধারেই পসরা সাজিয়ে বসেছিলেন এক ফল ব্যবসায়ী। বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন তিনি। তাঁর অবস্থা গুরুতর বলেই হাসপাতাল সূত্রে খবর।

তবে এদিনের দুর্ঘটনায় দুটি বাসেরই সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে বলে খবর। এদিন দুর্ঘটনা নজরে আসতেই স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ২৩৫ নম্বর রুটের একটি বাস তারাতলা থেকে পৈলানের দিকে যাচ্ছিল। ঠাকুরপুকুর ৩ এ বাসস্ট্যান্ডের কাছে আচমকাই ওই বাসের পিছনে একটা লাক্সারি বাস এসে ধাক্কা মারে। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি প্রাইভেট গাড়ি ও একটি পুলিশের গাড়িকে ধাক্কা মারে বাসটি। তারপর ডিভাইডারে ওঠে পড়ে।

এদিকে রাস্তার ধারে একজন ফল ব্যবসায়ী ছিলেন। সেখানে একজন ব্যক্তি ফল কিনছিলেন। বাসের ধাক্কায় তাঁরা গুরুতর আহত হন বলে খবর। পাশাপাশি ওই এলাকাতেই কালীপুজোর প্যান্ডেল বাঁধার কাজ চলছিল। সেখানেও বেশ কয়েকজন ছিলেন। তাঁরাও আহত হন। এখনও পর্যন্ত ২১ জনের আহত হওয়ার খবর মিলেছে।

 

 

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...