Sunday, April 12, 2026

দক্ষিণ আফ্রিকাকে বড় রানে হারিয়ে কী বললেন জাড্ডু?

Date:

Share post:

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া। এখনও পযর্ন্ত ৮টি ম‍্যাচের মধ‍্যে আটটিতেই জয় ভারতীয় দলের। টিম ইন্ডিয়ার ব‍্যাটার থেকে বোলার সবাই নিজের সেরা ছন্দে রয়েছেন। ব‍্যাটিং-এ যেমন দলকে ভরসা দিচ্ছেন রোহিত-বিরাট-শ্রেয়স-রাহুলরা। তেমনই বল হাতে দলকে ভরসা দিচ্ছেন জাদেজা-বুমরাহ-শামি-কুলদীপরা। একই পারফরম্যান্স দেখা যায় গতকাল ইডেনের ম‍্যাচেও। ব‍্যাট হাতে যেমন শাষন করেছেন বিরাট-শ্রেয়সরা। তেমনই বল হাতে দাপট দেখান জাড্ডু-শামিরা। গতকাল প্রোটিয়াদের বিরুদ্ধে একাই পাঁচ উইকেট তুলে নেন জাদেজা। আর এই ম‍্যাচের পর বাকি দলগুলির উদ্দেশ্যেও একপ্রকার আগাম হুঁশিয়ারি দেন জাদেজা।

ম‍্যাচের পর সাংবাদিক সম্মলনে জাড্ডু বলেন,” সামনের ম্যাচগুলো আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই চাইব, ভারতের বিরুদ্ধে খেলতে নেমে যেন বিপক্ষ দলগুলো চাপে পড়ে যায়।” এরপরই দক্ষিণ আফ্রিকা ম‍্যাচ নিয়ে জাদেজা বলেন,”আমরা জানতাম কলকাতায় আমরা এমন উইকেট পাব যা ধীরগতির এবং স্পিনারদের জন্য উপযোগী। তাই আমরা সেই মানসিকতা নিয়ে ম্যাচে নেমেছি। ইডেনে বাউন্স বরাবরই কম।”

এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পাওয়ার পরই প্রতিপক্ষকে খোঁচা দেন আরেক বোলার মহম্মদ শামি। শামি বলেন,”প্রতি ম্যাচে ৪০০ রান করা দলের হাল দেখো।”

চলতি বিশ্বকাপে ভারতের সব ক্রিকেটার ফর্মে রয়েছেন। রোহিত শর্মা ও শুভমন গিল ভাল শুরু করছেন। তার পরে হাল ধরছেন বিরাট কোহলি।

আরও পড়ুন:ইডেনে ম‍্যাচ শেষে ফের একবার মাঠে বিরাট, কিন্তু কেন? ছবি ভাইরাল

 

Related articles

ভিডিও ঘিরে বিপাকে হুমায়ুন, আসরে খোদ প্রধানমন্ত্রী! অস্বস্তি ঢাকতে নামলেন অনুগামীরা

নিজের জালে নিজেই কি জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর? হাজার কোটির ডিল থেকে শুরু করে পিএমও-র নাম জড়িয়ে যাওয়া—...

ভোটাধিকার রক্ষার তাগিদে নাগরিক মিছিল দেশবাঁচাও গণমঞ্চের

ফের সাম্প্রদায়িকতা ও ভোটাধিকার রক্ষার স্বার্থে পথে নামলো দেশবাঁচাও গণমঞ্চ। ধর্মের নামে ভোট চাইতে আসা বিজেপি ও আরএসএসকে...

রন্ধনশিল্পী থেকে বিনিয়োগকারী আশা, সুরসম্রাজ্ঞীর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন

সুরের জগতে শোকের ছায়া, রবিবার সকালে প্রয়াত কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শিল্পীর স্মৃতিচারণায় ভারাক্রান্ত ভারতীয় সঙ্গীত জগত...

গণনা কেন্দ্রে লোডশেডিং হবে না: প্রচারে জনসুনামি থেকে হুঁশিয়ারি অভিষেকের

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের হিসাব করে বাদ দিয়েই বিধানসভা নির্বাচন বিজেপির থালায় সাজিয়ে দিতে চলেছে নির্বাচন...