Thursday, May 21, 2026

ইডেনে ম‍্যাচ শেষে ফের একবার মাঠে বিরাট, কিন্তু কেন? ছবি ভাইরাল

Date:

Share post:

গতকাল ছিল ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম‍্যাচ। সেই ম‍্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। এই ম‍্যাচে নজির গড়েন বিরাট কোহলি। একদিনর ক্রিকেটে ৪৯তম শতরান করেন তিনি। আবার গতকালই ছিল আবার বিরাট কোহলির জন্মদিন। জন্মদিনে শহর বাসীকে শতরান করে রেকর্ডের বিরাট উপহার দেন কোহলি। গতকাল ক্রিকেটের নন্দনকানন ছিল বিরাটময়। মন জয় করেছে কলকাতাবাসীর। তবে ম‍্যাচ শেষে ফের একবার মন জয় করেন বিরাট। মাঠকর্মীদের দলের সময় কাটান তিনি। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

জানা যাচ্ছে, রবিবার ম‍্যাচ শেষে মাঠে আসেন বিরাট। সেখানে তখন মাঠকর্মীরা দাঁড়িয়েছিলেন। তাঁদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন বিরাট। তাঁকে কাছে পেয়ে খুশি হয়ে যান মাঠকর্মীরা। তাঁদের মুখের হাসিই বুঝিয়ে দিচ্ছিল, জন্মদিনে বিরাটের থেকে উপহার পেয়েছেন তাঁরাও। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গতকাল ইডেনে দুরন্ত পারফরম্যান্স করেন বিরাট। শতরান করে সচিন তেন্ডুলকরকে স্পর্শ করেন তিনি। যুগ্মভাবে একদিনের ক্রিকেটে ৪৯ শতরান বিরাট-সচিনের।

আরও পড়ুন:বাংলাদেশ-শ্রীলঙ্কা ম‍্যাচে বিতর্ক, এক বলও না খেলে আউট অ্যাঞ্জেলো ম্যাথিউজ

 

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...