Tuesday, April 7, 2026

রাজ্যপালকে নিয়ে বি.তর্কিত মন্তব্য কারামন্ত্রীর, পাশে দাঁড়ালেন না বিধানসভার স্পিকার

Date:

Share post:

মঞ্চ থেকে রাজ্যপালকে নিশানা করলেন কারামন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। রাজ্যপালের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে নথি থাকার দাবি করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিলেন। অখিল গিরির সেই ভিডিও পোস্ট করে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে রাজ্যপালকে ইমেল করলেন বিরোধী দলনেতা। আর এবার অখিল গিরি প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া এল বিধানসভার স্পিকারের তরফে ‘আমি গোটা বিষয়টি শুনেছি, এই ধরনের কথা উনি না বললেই পারতেন’, আমি এ ধরনের বক্তব্য অনুমোদন করছি না, মন্তব্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের।

স্পিকার আরও বললেন, “রাজ্যপালের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করার কী কারণ আছে! এটা না করলেই ভাল হত।” সঙ্গে স্পিকারের আরও সংযোজন, এই ধরনের মন্তব্যে তাঁর একেবারেই সমর্থন নেই। সাফ জানিয়ে দিলেন, “আমি এটা ভালভাবে নিইনি, এটুকু বলতে পারি।”

যদিও বিধানসভার অধ্যক্ষের বক্তব্য, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার দরকার নেই। মুখ্যমন্ত্রীর নজর সব দিকে রয়েছে, সেটাও বুঝিয়ে দেন তিনি। স্পিকার বলেন, “আমি এই ব্যাপারে কেন কথা বলব? মুখ্যমন্ত্রী নিজে জানেন। নিজে দেখছেন। আমি কেন বলতে যাব? আমার তো কিছু বলার দরকার নেই।”

প্রসঙ্গত, বাইশ সালেও অখিল গিরি ফোকাসে এসেছিলেন। সেবার রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মুকে নিয়ে অখিল গিরির মন্তব্যে উত্তাল হয়েছিল গোটা দেশ। সেবারও মন্ত্রিসভা থেকে তাঁর পদত্যাগের দাবি জানানো হয়েছিল।ফের এবার ফিরল সেই স্মৃতি।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...