Wednesday, March 4, 2026

বঙ্গ বিজেপির যা অবস্থা পদ থাকলেই গোলাম হয়ে যাবে, বি.স্ফোরক অনুপম

Date:

Share post:

ফের রাজ্য বিজেপি নেতৃত্বকে নিয়ে বিস্ফোরক অনুপম হাজরা। কালনায় বিজেপির বিজয়া সম্মিলনীতে গিয়ে বিজেপি নেতাদের-ই তোপ দাগলেন দলের কেন্দ্রীয় সম্পাদক অনুপম। তাঁর কথায়, ‘এখন বঙ্গ বিজেপির পদ পাওয়া মানে গোলাম হয়ে যাওয়া। সবাই চাকর হতে ভালবাসে না। ঘরেই শত্রু বিভীষণ যারা আছে, তাদের ঝাঁটা মেরে বের করতে হবে।’ এখানেই শেষ নয়, অনুপমের অভিযোগ, বিজেপির পদাধিকারীরা পদ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে রফা করছে। মনোনয়ন দাখিলে ১ লক্ষ, প্রচারে না যেতে হাজার টাকা, বিভিন্ন ক্যাটাগরিতে রফা।

বিজেপির পক্ষ থেকে সোমবার পূর্ব বর্ধমানের কালনার বাঘনাপাড়ায় এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে দলের নেতাদের নিয়েই বিস্ফোরক মন্তব্য করতে থাকেন অনুপম। তিনি বলেন, রাজ্য নেতাদের তোপ দেগে তিনি বলেন, ‘এখন বঙ্গ বিজেপির যা অবস্থা, পদ মানেই হচ্ছে আপনি তাদের গোলাম হয়ে গেলেন। পান থেকে চুন খসলেই আপনি শোকজ, না হলে সাসপেন্ড অথবা পদ চলে যাবে। আরে সবাই কি চাকর হতে ভালোবাসে নাকি?’

দলের দুর্নীতিবাজ নেতাদের হুঁশিয়ারি দিয়ে অনুপম বলেন, আমাদের মধ্যে কোনও চোর যাতে না থাকে সেটাই লোকসভা ভোটের মুখে আমাদের কাছে চ্যালেঞ্জের। ঘরশত্রু বিভীষণদের ঝাঁটা মেরে বের করতে হবে। নাহলে আমাদের সর্বভারতীয় সভাপতি পশ্চিমবঙ্গে যে ৩৫টি আসন দখলের কথা বলেছেন তা শুধুমাত্র স্বপ্ন হয়েই থেকে যাবে।’

অনুপমের সংযোজন, ‘কিছু জায়গায় কিছু পদাধিকারী আছেন যাঁরা সকাল ৬টার পরে বিজেপি করেন। আর রাতের বেলায় তৃণমূল নেতার বাড়িতে গিয়ে মাছ-মাংস খান।”

 

spot_img

Related articles

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর...

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...