Monday, April 6, 2026

বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সশরীরেই কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রতিবছর কলকাতা থেকে জেলা, রেকর্ড সংখ্যক দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পুজোগুলিতে সশরীরে গিয়ে উদ্বোধন করেন। কোথাও উমার চোখ আঁকেন তো কোথাও গিয়ে আড়তি করেন। আবার কোথাও কোথাও নিজে হাতে ছবি আঁকেন। তবে এবছর পায়ের সমস্যার জন্য মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন ভার্চুয়ালি। নবান্নে বসে রিমোটের মাধ্যমে কলকাতার বিখ্যাত পুজো এবং জেলার পুজোমণ্ডপগুলির দুয়ার খুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার কালীপুজোয় উদ্বোধনের পালা। সূত্রের খবর, সশরীরেই মণ্ডপে হাজির থেকেই বেশকিছু কালীপুজোর উদ্বোধনে করবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, আগামিকাল বুধবার থেকে মুখ্যমন্ত্রী কালীপুজোর উদ্বোধন শুরু করতে পারেন। হরিশ মুখার্জি রোডের ভেনাস ক্লাব সহ কলকাতার বেশ কয়েকটি বিখ্যাত পুজোর উদ্বোধন করবেন তিনি। পুজো উদ্বোধনে যাওয়ার আগে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, আজ মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে সোমবার রাত থেকেই শহরের বিভিন্ন এলাকা তাঁর ছবি সহ হোর্ডিংয়ে সেজে উঠেছে। ‘অভিষেকের দূত’ টিমের উদ্যোগেই শুভেচ্ছা সহ এই হোর্ডিং লাগানো হয়েছে। আজ বিভিন্ন জায়গায় কেক কেটে চলবে উদযাপন। সূত্রের খবর, অভিষেক বিকেলের দিকে বাড়ি থেকে বেরিয়ে অনুগামীদের থেকে শুভেচ্ছা গ্রহণ করতে পারেন। এরপর মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর কাছে আশীর্বাদ নিতে যেতে পারেন।
কালীঘাট মন্দিরে গিয়েও পুজো দেওয়ার কথা তাঁর।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...