Saturday, June 13, 2026

টাইম্‌ড আউট বিতর্কে শ্রীলঙ্কার ব্যাটার জোড়া ছবি দিয়ে প্রমাণ করলেন ‘আউট ছিলেন না’!

Date:

Share post:

সোমবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ক্রিকেট বিশ্ব নতুন ধরনের একটা আউট দেখল। মাঠে ব্যাটার দেরি করে নামার অভিযোগে আউট চাইল ফিল্ডিং দল। নিয়ম মেনে আউট দিলেন আম্পায়ারও। কিন্তু সেই আউটের শিকার ম্যাথেউজ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “চতুর্থ আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, আমার হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার আগে ৫ সেকেন্ড ছিল। আমার মনে হয় সুরক্ষা সবার আগে। হেলমেট ছাড়া ব্যাট করা উচিত হত না।”

আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত মানতে পারছেন না ম্যাথেউজ। তিনি সোশ্যাল মিডিয়ায় দু’টি ছবি পোস্ট করে দেখান যে, সমরবিক্রম আউট হওয়ার পর থেকে তাঁর স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়া পর্যন্ত ১ মিনিট ৫৫ সেকেন্ড সময় লেগেছিল। অর্থাৎ ৫ সেকেন্ড সময় ছিল ম্যাথেউজের কাছে। কিন্তু স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ায় তিনি ব্যাট করতে পারছিলেন না। সেই ছবি পোস্ট করে ম্যাথেউজ লেখেন, “ক্যাচ নেওয়া এবং আমার হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার মধ্যে কতটা সময় লেগেছিল তার প্রমাণ রইল।”

আইসিসি-র নিয়ম বলছে, একজন ব্যাটার আউট হওয়া বা অবসৃত হওয়ার ২ মিনিটের মধ্যে নতুন ব্যাটার অথবা নন-স্ট্রাইকারকে এসে বল খেলার জন্যে তৈরি থাকতে হয়, যদি না আগে থেকে নতুন ব্যাটার আম্পায়ারের কাছে ‘টাইম’-এর আবেদন করে থাকেন। এই নিয়ম না মানা হলে, সংশ্লিষ্ট ব্যাটারকে ‘টাইম্‌ড আউট’ দেওয়ার অধিকার রয়েছে আম্পায়ারের।

ম্যাথেউজের আউটের সিদ্ধান্ত মানতে পারছেন না শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিসও। তিনি বলেন, “আমি খুবই হতাশ। ম্যাথেউজ যখন ব্যাট করতে নেমেছিল, তখনও ৫ সেকেন্ড বাকি ছিল। কিন্তু ওর হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছিল। সেই কারণেই বাড়তি সময় লেগেছিল ম্যাথেউজের। আমার মনে হয় আম্পায়ারদের এটা দেখা উচিত ছিল।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...