Saturday, June 13, 2026

বঙ্গজুড়ে হিমের পরশ, উত্তুরে হাওয়ার সঙ্গেই নিম্নমুখী তাপমাত্রা

Date:

Share post:

হেমন্ত পেরিয়ে শীতের ইনিংস শুরু হয়ে গেল রাজ্যে। বইতে শুরু করেছে উত্তরে হাওয়া। আগামীকাল বুধবারের মধ্যে বেশ কিছুটা নেমে যাবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতরের দাবি, শীতের আমেজ শুরু হতে চলেছে বঙ্গে।

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শহরের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নেমে যাবে। বুধবারের মধ্যে ২০-২১ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা। সপ্তাহের মাঝামাঝি ফিরবে শীতের আমেজ। কলকাতায় ২০-২১ ডিগ্রিতে এবং পশ্চিমের জেলাগুলিতে ১৮-১৯ ডিগ্রিতে নেমে যাবে তাপমাত্রা। কলকাতায় আজ, মঙ্গলবার পরিষ্কার আকাশ। আজ ও আগামিকাল, বুধবারের মধ্যে বেশ কিছুটা তাপমাত্রা নামবে। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৭ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

 

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...