Sunday, June 28, 2026

হিজাবে ‘না’, জেলেই অনশনে বসলেন ইরানের নোবেল জয়ী প্রতিবাদী নার্গিস

Date:

Share post:

হিজাবের বিরুদ্ধে আন্দোলনের ছেড়ে ইরানের প্রতিবাদী মুখ নার্গিস মোহাম্মদিকে(Nargis Mohammadi) জেল বন্দি করেছে ইরান সরকার(Iran govt)। তবে জেলে থেকেও আন্দোলন থেকে পিছুপা হলেন না নার্গিস। হিজাবের বিরুদ্ধে এবার জেলেই অনশনে বসলেন সদ্য নোবেলজয়ী।

জানা গিয়েছে, নার্গিসের হৃৎপিণ্ড ও ফুসফুসে সমস্যা রয়েছে। যার ফলে জেলে চিকিৎসার আবেদন জানান তিনি। তবে প্রশাসনের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয় হাসপাতালে যেতে হলে হিজাব পড়েই যেতে হবে নার্গিসকে। প্রশাসনের এই প্রস্তাব স্পষ্ট ভাষায় খারিজ করে দেন নোবেল জয়ী। জানা গিয়েছে এর ফলে নার্গিসকে স্বাস্থ্যপরিসেবা দিতে অস্বীকার করেছে ইরান প্রশাসন। এরই প্রতিবাদে জেলের মধ্যে অনশনে বসেছেন নার্গিস মোহাম্মদি। একই সঙ্গে মহিলাদের জোর করে হিজাব পরানোর বিরুদ্ধেও এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, এ বছর ইরানের জেলে বন্দি অবস্থাতেই নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন নার্গিস মোহাম্মদি। ইরানের নামজাদা এই মানবাধিকার কর্মী নারী অধিকার নিয়ে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত নাম। নারীর অধিকার আদায়ের লড়াইয়ে বারে বারে সংঘাতে জড়িয়ে দীর্ঘদিন কারাগারে কাটিয়েছেন। ৫২ বছর বয়সি নার্গিসকে ইরান সরকার একাধিক মামলায় জেল বন্দি করেছে। ১২ বছরের কারাবাসের সাজা দেওয়া হয়েছে তাঁকে। এবার জেলের অন্দরেই ইরান সরকারের বিরুদ্ধে আন্দোলনে নোবেল জয়ী।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...