Sunday, June 28, 2026

দিল্লিতে এখনই চালু হচ্ছে না জোড়-বিজোড় ফর্মুলা! শুক্রেই সুপ্রিম শুনানির সম্ভাবনা

Date:

Share post:

বিষবাষ্পে ভরে গিয়েছে রাজধানী শহর (Delhi)। আর দিল্লিবাসীদের শ্বাসপ্রশ্বাস নেওয়া কার্যত দায় হয়ে পড়েছে। অবশেষে দূষণের হাত থেকে শহরবাসীকে বাঁচাতে দিনকয়েক আগেই জোড় বিজোড় ফর্মুলার (Odd Even Formula) পথে হাঁটতে চেয়েছিল অরবিন্দ কেজরিওয়াল সরকার (Aravind Kejriwal Government)। কিন্তু সেই সিদ্ধান্তে বাধ সাধল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। দেশের শীর্ষ আদালত সাফ জানিয়েছে, এখনি দিল্লিতে কার্যকর করা যাবে না জোড়-বিজোড় ফর্মুলা। পাশাপাশি যতক্ষণ না সুপ্রিম কোর্ট বায়ু দূষণ রোধের কার্যকারিতা পর্যালোচনা করে এবং সেই বিষয়ে নির্দেশ জারি করে ততদিন জোড়-বিজোড় পদ্ধতি বন্ধ থাকবে বলে খবর। বুধবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই একথা জানিয়েছেন।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবেশমন্ত্রী বলেন, দ্রুত দিল্লি সরকার জোড়-বিজোড়ের কার্যকারিতা নির্ধারণের জন্য এনার্জি পলিসি ইনস্টিটিউট এবং দিল্লি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত দুটি বড় গবেষণার ফলাফল জমা দেবে। আগামী শুক্রবার বিষয়টির শুনানি হবে সুপ্রিম কোর্টে। দিল্লি সরকার আগামী ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত জোড়-বিজোড় স্কিম বাস্তবায়নের ঘোষণা করেছিল। ইউনিভার্সিটি অফ শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট এবং দ্য এভিডেন্স ফর পলিসি ডিজাইনের বিশ্লেষণ অনুসারে, ২০১৬ সালে দিল্লিতে জোড়-বিজোড় কার্যকর থাকার সময় জানুয়ারি মাসে দূষণ ১৪-১৬ শতাংশ হ্রাস পেয়েছিল। তবে সে’বছর এপ্রিলে এই স্কিমটি বন্ধ হবার পরে দূষণে লাগাম টানা যায়নি।

 

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...