Tuesday, April 7, 2026

মাঝ আকাশে বিমান থেকে ঝাঁ*প মারলেন মিমি! তারপর…

Date:

Share post:

আকাশে ভাসছেন মিমি! মুহূর্তে ভাই*রাল ছবি। কিন্তু এমন কাণ্ড করলেন কেন? তিনি সুস্থ আছেন তো? ঠিক যখন এতগুলো প্রশ্ন তখন নায়িকার স্যোশাল মিডিয়া পোস্টে খুশির বন্যা। এ যে আসলে সাংসদ অভিনেত্রীর স্বপ্নের উড়ান। মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)কাণ্ড কারখানায় এমন কথাই বলছে টলিউড। পুজোয় মুক্তি পেয়েছে ‘রক্তবীজ’ (Raktabweej)। শিবপ্রসাদ মুখোপাধ্যায়- নন্দিতা রায়ের সঙ্গে বাংলায় এটা দ্বিতীয় ছবি মিমির (Mimi Chakraborty)। বক্স অফিসে সাফল্যের ঝলক! এখানেই শেষ নয় অভিনেত্রীর প্রথম হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ (পোস্তর হিন্দি রিমেক) মুক্তি পেয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে দারুণ সময় কাটাচ্ছেন মিমি। আর সেই আনন্দ উপভোগ করছেন মাঝ আকাশে!

কলকাতায় পুজো কাটিয়ে কাজ থেকে বিরতি নিয়ে আপাতত দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন মিমি চক্রবর্তী। আর সেখানকার বিভিন্ন মুহূর্তের ছবি সমাজমাধ্যমের পাতায় শেয়ার করে নিচ্ছেন। এমনিতে ছবি মুক্তির পর, বা কখনও কাজের ব্যস্ততা মিটলেই ঘুরতে যেতে পছন্দ করেন অভিনেত্রী। এবারেও ব্যতিক্রম হয়নি। কিন্তু এই হলিডেতে নিজের অনেক দিনের সুপ্ত বাসনা পূরণ করেছেন অভিনেত্রী। সুরক্ষিত অবস্থায় মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ মারলেন মিমি। দুবাইয়ে স্কাই ডাইভিং করেছেন তিনি। ছবি পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা শেয়ারও করেছেন।

Related articles

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...