Tuesday, April 7, 2026

বারাসতে NIA,মানব পা.চার মাম.লায় ম্যারাথন তল্লা.শি!

Date:

Share post:

একদিকে মানব পাচার মামলার (Human trafficking cases) যোগসূত্র, অন্যদিকে আবার নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ- এবার ব্যবসায়ী সঞ্জীব দেবের বাড়িতে এনআইএ (NIA)। মঙ্গলবার গভীর রাত থেকে বারাসতে চলে ম্যারাথন তল্লাশি। তল্লাশি শেষে নবপল্লির ১১ নম্বর রেলগেট সংলগ্ন রমেশপল্লির ছায়ানট অ্যাপার্টমেন্টের বাসিন্দা ওই ব্যবসায়ীকে সঙ্গে করে নিয়ে যান কেন্দ্রীয় আধিকারিকরা বলে খবর। তদন্তকারীরা এই অভিযান সংক্রান্ত কোনও তথ্য মিডিয়ার সামনে প্রকাশ না করলেও মনে করা হচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সঞ্জীব। এমনকি মানব পাচারের মতো শাস্তিযোগ্য অপরাধও করেছেন তিনি বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। তবে এই মামলায় শুধু এ রাজ্যে নয় দেশ জুড়েই বিভিন্ন জায়গায় হানা দিচ্ছেন NIA আধিকারিকরা।

স্থানীয়রা বলছেন বারাসতের চাঁপাডালি এলাকায় সঞ্জীবের একটি ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের অফিস রয়েছে। মূলত সেখানেই তল্লাশি চলে। এর আগে ফ্ল্যাটেও যান অফিসাররা। সঞ্জীবের স্ত্রী জানিয়েছেন, বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি করে এনআইএ বেশ কয়েক লক্ষ টাকা উদ্ধার করেছে। যদিও অভিযুক্তের স্ত্রীয়ের দাবি এইনি এই সম্পর্কে কিছু জানেন না। অন্যদিকে গাইঘাটা থেকেও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...