Friday, April 3, 2026

প্রাক্তনের হাতে হাত, সম্পর্কে সিলমোহর সুস্মিতা-রোহমনের!

Date:

Share post:

জল্পনা উস্কে ফের পুরনো প্রেমিককেই জীবনে ফিরিয়ে আনলেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী। ললিত মোদি (Lalit Modi)এখন তাঁর জীবনের অতীত অধ্যায়। সুস্মিতা সেন (Sushmita Sen)তাঁর আগামীর জন্য বেছে নিলেন পুরনো বন্ধুত্বকেই। গত বছরের শেষে কাশ্মীরি মডেল রোহমনের (Rohman Shawl)সঙ্গে সম্পর্কে ইতি টেনেছিলেন। তারপরই ললিত মোদি কাণ্ড। দুজনের বাগদান হয়ে গেছে বলেও জল্পনা বাড়ে। পরে অবশ্য সেই সম্পর্ক থেকেও বেরিয়ে আসেন নায়িকা। ফের একবার রোহমনের সঙ্গেই হাতে হাত রেখে ভাইরাল তিনি।

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)ওটিটি প্ল্যাটফর্মে দুর্দান্ত কামব্যাক করেছেন। ‘আরিয়া’ সিজন তাঁকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। এই নিয়ে ৩টে সিজন করে ফেললেন তিনি। পাশাপাশি ‘তালি’ যথেষ্ট প্রশংসা পেয়েছে। এবারের পুজোতেই কন্যাদের নিয়ে দারুণ আনন্দ করেছেন তিনি। সেই আমেজ কাটতে না কাটতেই এবার নায়িকার প্রি-দিওয়ালি পার্টির (Pre- Diwali Party)ছবি ভাইরাল। আসলে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই সুস্মিতার ছায়াসঙ্গী ছিলেন রোহমন। অভিনেত্রীকে সুস্থ হতে সাহায্য করেছেন তিনি। তাই এবার পুরনো সম্পর্ক নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বলে মনে করা হচ্ছে। মুম্বইয়ে প্রি-দিওয়ালি পার্টিতে গোলাপি পাড়ের কালো ট্রান্সপারেন্ট শাড়ি পরেছিলেন সুস্মিতা, রোহমনের পরনে ছিল সাদা কুর্তা আর জলপাই রঙের জ্যাকেট । হাতে হাত রেখে হাসি মুখে ক্যামেরার সামনে পোজও দেন যুগলে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...