Saturday, June 20, 2026

মিজোরামে একদিনও প্রচারে গেলেন না মোদি! প্রধানমন্ত্রীর ‘উত্তর-পূর্ব ভীতি’কে কটাক্ষ বিরোধীদের

Date:

Share post:

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে চার রাজ্যে ঢালাও কর্মসূচি থাকলেও প্রথমবার ভোটমুখী মিজোরামে এক দিনও প্রচারে দেখা গেল না নরেন্দ্র মোদিকে। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ঘটলো এমন ঘটনা। নরেন্দ্র মোদির তরফে এমন ব্যতিক্রমী সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়লো না বিরোধীরা। তাদের দাবি, পাশের রাজ্য মণিপুর জ্বলছে গত ৬ মাস ধরে, তাই ভয় পেয়েছেন দেশের প্রধানমন্ত্রী।

মঙ্গলবার মিজোরামে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। উত্তর-পূর্বে এনডিএ-র শরিক মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)-ই এখন ক্ষমতায়। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী এক বারও প্রচারে যাননি। গত সাড়ে ন’বছর ধরে প্রধানমন্ত্রী বার বার উত্তর-পূর্বকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। কিন্তু ২০২৪-এর লোকসভা ভোটের সেমিফাইনাল হিসেবে যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে দেখা হচ্ছে, তার মধ্যে একটি মাত্র উত্তর-পূর্বের রাজ্যে এক বারও প্রচারে যাননি মোদি। অথচ ছত্তিশগড়ে গিয়ে মেরুকরণের চেষ্টার কোনও কসুর করেননি প্রধানমন্ত্রী।

এই ঘটনায় কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ আগেই কটাক্ষ করেছিলেন, আসলে প্রধানমন্ত্রী মিজোরামে যাওয়ার সাহস পাননি। কারণ, গত ছ’মাস ধরে উত্তর-পূর্বের রাজ্য মণিপুর হিংসায় জ্বলছে। কিন্তু মোদি এক বারও মণিপুরমুখো হননি। সেখানের হিংসাও থামাতে পারেননি। এখন ভোটের প্রচারে মিজোরামে গেলে সমালোচনার মুখে পড়তে হবে বুঝেই প্রধানমন্ত্রী এড়িয়ে গিয়েছেন মিজোরামকে।

এদিকে বিজেপি সূত্র বলছে, আসলে মিজোরামের মুখ্যমন্ত্রী তথা এমএনএফের প্রধান জোরামথাঙ্গা জানিয়ে দিয়েছেন, তিনি মোদির সঙ্গে এক মঞ্চে উঠবেন না। অন্য আঞ্চলিক দল জেডপিএম-ও বিজেপির সঙ্গে দূরত্ব রাখার কথা বলছে। অথচ এমএনএফ হল এনডিএ-র শরিক। মোদি মিজোরামে গেলে জোরামথাঙ্গা তাঁর সঙ্গে মঞ্চে না উঠলে প্রধানমন্ত্রীর অপমান হত। তা ছাড়া এমনিতেই বিজেপির মিজোরামে তেমন শক্তি নেই। মোদি প্রচারে গেলেও বিজেপির ফলের বিশেষ ফারাক হত না। কংগ্রেস নেতারা অবশ্য মনে করছেন, ভোটের পরে দুই আঞ্চলিক দলই বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে। কিন্তু তাঁদের মনে রাখতে হবে, বিজেপির নীতির জন্য মিজোরামের দশাও মণিপুরের মতো হতে পারে।

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...