Monday, June 22, 2026

কলেজিয়ামের সিদ্ধান্তে সিলমোহর! ৩ নয়া বিচারপতি পাচ্ছে সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সোমবারই নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India) কলেজিয়াম (Collegium)। আর সেই সুপারিশ মেনেই এবার নয়া ৩ বিচারপতি (Judge) পেতে চলেছে দেশের শীর্ষ আদালত। তবে কেন্দ্রীয় আইন ও ন্যায় মন্ত্রকের তরফে জানানো হয়েছে তিন ভিন্ন হাই কোর্টের প্রধান বিচারপতিকে নয়া দায়িত্ব দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, নতুন ৩ বিচারপতির নাম সতীশ চন্দ্র শর্মা, আউগুস্টাইন জর্জ মসিহ এবং সন্দীপ মেহতা।

৩ বিচারপতির মধ্যে সতীশ চন্দ্র শর্মা দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, আউগুস্টাইন জর্জ মসিহ রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি এবং গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি ছিলেন সন্দীপ মেহতা। সুপ্রিম কোর্টে সব মিলিয়ে ৩৪ জন বিচারপতি থাকার কথা। যেখানে এখনও পর্যন্ত বিচারপতির সংখ্যা ৩১। আর সেকারণেই ৩ বিচারপতিকে নিয়োগের পথে হাঁটল সুপ্রিম কোর্ট।

তবে কলেজিয়াম সাফ জানিয়েছে, বর্তমানে সুপ্রিম কোর্টে বহু মামলা বিচারাধীন রয়েছে। আর সেকারণেই বিচারকদের কাজের চাপ দিনের পর দিন বেড়েই চলেছে। আর এই বিষয়গুলি মাথায় রেখেই সুপ্রিম কোর্টের বিচারপতির শূন্যপদগুলি পূরণ করা অত্যন্ত জরুরি প্রয়োজন হয়ে পড়ে। তাই ৩ বিচারপতি নিয়োগে সম্মতি দেয় কলেজিয়াম। প্রধান বিচারপতি (CJI) ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি সূর্য কান্তের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তাঁরাই একগুচ্ছ নামের মধ্যে থেকে সতীশ চন্দ্র শর্মা, আউগুস্টাইন জর্জ মসিহ এবং সন্দীপ মেহতাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগে ছাড়পত্র দেয়।

 

 

 

Related articles

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...