Monday, June 8, 2026

ঘোড়ার গুঁ.তোয় গুরুতর আ.হত সাইকেল আরোহী, আ.টক ঘোড়া সহ সওয়ারি

Date:

Share post:

ঘোড়ার গুঁতোয় আহত সাইকেল আরোহী। আটক ঘোড়া। আজব ঘটনাটি ঘটেছে হুগলির পোলবায়। পুলিশ ঘোড়ার পাশাপাশি সওয়ারিকেও আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পোলবার সুগন্ধার বাগপাড়ার চুঁচুড়া-তারকেশ্বর রোড দিয়ে ঘোড়া চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সুগন্ধা পূর্বপাড়া থেকে সাইকেলে গোটু বাজারের দিকে যাচ্ছিলেন জয়দেব পাল। মাঝ রাস্তায় আচমকাই কালো ঘোড়া খেপে যায়। প্রবল ঝাঁকুনি দিয়ে রাস্তায় এলোমেলো দৌড়োদৌড়ি শুরু করে।

তার পর আচমকাই জয়দেবের সাইকেলে সজোরে ধাক্কা মারে। ঘোড়ার ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন জয়দেব। উল্টে পড়ে সাইকেলটিও। জয়দেবের পিছনেি আসছিল একটি স্কুটি। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি ধাক্কা মারে জয়দেবকে।
এতে রাস্তায় হুড়োহুড়ি পড়ে যায়। অনেক কষ্টে ঘোড়াটিকে নিয়ন্ত্রণে আনেন ঘোড়সওয়ার। স্থানীয়রা জয়দেবকে প্রাথমিক চিকিৎসা করানোর পর চুঁচুড়ার ইমামবড়া হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে জয়দেবের চিকিৎসা চলছে। পুলিশ কালো ঘোড়া এবং তার সওয়ারিকে আটক করেছে। কেন ঘোড়াটি মাঝরাস্তায় বিগড়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...