Saturday, June 20, 2026

বিদ্যুৎ বিদায়ের পরই গোবর-গঙ্গাজলে শুদ্ধকরণ বিশ্বভারতীতে, উড়ল সবুজ আবির

Date:

Share post:

গতকাল, বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) উপাচার্য (Vice Chancellor) পদের মেয়াদ শেষ হয়েছে বিতর্কিত বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty)। নতুন করে তাঁর মেয়াদ বাড়ায়নি কেন্দ্র। গত কয়েক বছরে বার বার বিতর্কের শিরোনামে উঠে এসেছিল বিদ্যুৎ চক্রবর্তীর নাম। কখনও নোবেল জয়ী অমর্ত্য সেনের (Amartya Sen) সঙ্গে জমি বিবাদে নাম জড়িয়েছে, কখনও রবীন্দ্রনাথকে ব্রাত্য করে ফলক বিতর্ক, কখনও মুখ্যমন্ত্রীকে নিশানা, আবার কখনও আশ্রমিকদের নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী।

বিশ্বভারতী থেকে বিদ্যুৎ বিদায় নিতেই উচ্ছ্বাস দেখা গেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তাঁর নকল ‘মৃতদেহ’ নিয়ে ঘোরা হয়েছিল শান্তিনিকেতনের বুকে। আজ বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে গঙ্গার জল দিয়ে ধুয়ে শুদ্ধকরণ করল শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।

পাশাপাশি শান্তিনিকেতনে কবিগুরু মার্কেটে যে তাদের ধারনা মঞ্চ চলছিল তাও প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন তাঁরা প্রথমে সেন্ট্রাল অফিসের ভেতরে ঢোকেন, তারপর হাঁড়িতে গঙ্গার জল নিয়ে তা সেন্ট্রাল অফিস চত্বরে ছিটিয়ে দেন। এরপরেই সেন্ট্রাল অফিসের ভেতরেই সবুজ আবির খেলার মাতেন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন আশ্রমিক থেকে অধ্যাপক সহ সকল স্তরে মানুষ।

 

 

 

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...