Sunday, March 29, 2026

আলোর উৎসবে মহানগর জুড়ে অতিরিক্ত পুলিশ বাহিনী, নজরদারিতে আধিকারিকরা

Date:

Share post:

আলোয় সেজে উঠছে তিলোত্তমা কলকাতা (Kolkata)। উৎসবকে সুষ্ঠুভাবে পালন করতে তৎপর কলকাতা পুলিশ (Kolkata Police)। দুর্গোৎসবে অত্যন্ত দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা করেছে তারা। এবার কালীপুজো। আলোর উৎসব ঘিরে সতর্ক লালবাজার।

লালবাজার সূত্রে খবর, কালীপুজো উপলক্ষ্যে কলকাতায় থাকছে অতিরিক্ত প্রায় ৫ হাজার পুলিশ। কালীপুজো উপলক্ষে ২১ জন ডিসি পদমর্যাদার অফিসার ও ৩৫ জন এসি পদমর্যাদার অফিসার থাকবেন। শহরের ঐতিহ্যবাহী কালীমন্দিরগুলিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়ন করা হবে।

আরও পড়ুন: কৃষকদের পাশে সরকার, সারের কালোবাজারি রুখতে একাধিক পদক্ষেপ নবান্নের

শুধু তাই নয়, শহরের বড় আবাসনের কমিটির সঙ্গে স্থানীয় থানার বৈঠক হয়েছে। কলকতা পুলিশের (Kolkata Police) তরফে সতর্ক থাকার বিষয়ে বলা হয়েছে । বিশেষ করে শব্দবাজি এবং আতসবাজি নিয়ে সতর্ক করা হয়েছে। ১৩ নভেম্বর প্রতিমা নিরঞ্জন। ওইদিন প্রতিমা নিরঞ্জন উপলক্ষে প্রায় ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে।

গত ২ নভেম্বর থেকে শহরের বেশ কিছু প্রবেশ ও বেরোনোর পয়েন্টে নাকা তল্লাশি চলছে। বাইরে থেকে বেআইনিভাবে শব্দবাজি ঢুকছে কি না তার উপরেও নজরদারি চলছে। শহরে যে বাজিবাজার আছে সেখানে কী ধরনের বাজি বিক্রি হচ্ছে এর ওপরের কলকাতা পুলিশের টিম নজরদারি চালাচ্ছে।

Related articles

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...

ভোটের প্রচারে আজ সন্দেশখালিতে অভিষেক, জনসভা মুর্শিদাবাদের নওদাতেও 

বঙ্গে ভোট শুরু হতে আর একমাসও বাকি নেই, জোরকদমে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল। প্রতিদিন জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয়...

‘চৈতন্য রহস্য’, উৎপল সিনহার কলম 

জন্মদিন বা মৃত্যুদিন নয়, এ দুইয়ের মধ্যিখানে যা পড়ে থাকে সেটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্ম । এমন কথা বিদ্বজ্জনেরা...

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...