Tuesday, April 7, 2026

আফগানিস্তানে বিরুদ্ধে ম‍্যাক্সওয়েলের ইনিংস নিয়ে মুখ খুললেন মহারাজ, কী বললেন তিনি?

Date:

Share post:

চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন গ্লেন ম‍্যাক্সওয়েল। আফগানদের বিরুদ্ধে ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এই ইনিংসে পর প্রশংসায় ভেসে পরেন ম‍্যাক্সওয়েল। ‘তবে দুরন্ত ইনিংস, সেরা নয়’, ম্যাক্সওয়েলের ইনিংসকে এভাবেই বর্ণনা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই নিয়ে এদিন মহারাজ বলেন,” আফগানিস্তান খুব ভালো খেলছে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই ম্যাচটা জেতা উচিত ছিল। ম্যাক্সওয়েলের ইনিংসটা অসাধারণ। যদিও আফগানিস্তানের বোলিং ও ক্যাপ্টেন্সি ভালো হয়নি।” এরপরই মহারাজ বলেন,” এটাকে সর্বকালের সেরা ইনিংসের মধ্যে রাখব না। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি অনেক ভাল ভাল ইনিংস খেলেছে। ম্যাক্সওয়েলের পায়ে টান লাগছিল। সেই নিয়ে ব্যাট করেছে। তবে সেটাকে কুর্নিশ জানাতে হবে।”

এদিকে একদিনের ক্রিকেটে সেমিফাইনালে কাকে দেখতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়, সেকথাও জানিয়ে দিলেন তিনি। এদিন কলকাতার যাদবপুর ক্যাম্পাসের মাঠে দিল্লি ক্যাপিটালসের অনুশীলনের ফাঁকে সৌরভ বলেন, “আমি চাই ভারত-পাকিস্তান খেলা হোক ইডেনে।” এখন প্রশ্ন হল, ভারত শীর্ষে থাকায় প্রথম সেমিফাইনালে খেলবে। সেক্ষেত্রে তো ম্যাচ হওয়ার কথা মুম্বইয়ের ওয়াংখেড়েতে। তবে ইডেনে কি করে সেমিফাইনাল খেলবে টিম ইন্ডিয়া? আসলে পাকিস্তান শেষ চারে উঠলে মুম্বই নয়, ম্যাচ হবে কলকাতায়। সেক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বইতে। তাই ভুল বলছেন না সৌরভ। দিল্লি ক্যাপিটালস মেন্টরকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল হলে মানসিক চাপ পড়বে না? সৌরভ কিন্তু বললেন, “কিচ্ছু হবে না।”

আরও পড়ুন:সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে কাকে দেখতে চান মহারাজ? জানালেন তিনি

 

 

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...