Monday, April 13, 2026

এনআইএ ত.দন্তে চা.ঞ্চল্যকর তথ্য , রো.হিঙ্গাদের নিয়ে তৈরি হচ্ছে নতুন জ.ঙ্গি মডিউল!

Date:

Share post:

নতুন জঙ্গি মডিউল নিয়ে চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। বিশ্বস্ত সূত্রে তারা জেনেছেন যে রোহিঙ্গাদের নিয়ে দেশে তৈরি হচ্ছে নতুন জঙ্গি মডিউল! শুধুমাত্র এই উদ্দেশ্যেই বাংলাদেশ ও মায়ানমার থেকে মহিলা রোহিঙ্গাদের পাচার করা হচ্ছে বাংলায়! উদ্দেশ্য, জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস্যদের সঙ্গে তাঁদের বিয়ে দেওয়া। পরিবার তৈরি করা। যাতে তাঁদের ভবিষ্যত প্রজন্মকে ‘জেহাদি’ তৈরি করা যায়। গোয়েন্দাদের দাবি, নাশকতার দীর্ঘমেয়াদি ‘মোডাস অপারেন্ডি’ নিয়ে কাজ করছে জেহাদিরা।

এন আইএ তদন্তে উঠে আসছে বিস্ফোরক তথ্য।বর্তমানে বাংলাদেশ, মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের ঠাঁই দিতে কাজ করবেন এই রোহিঙ্গা মহিলারা। কারণ , আত্মীয়ের পরিচয় দিয়ে সহজেই তাঁদের বাড়িতে আশ্রয় নিতে পারবে জেহাদের উদ্দেশ্য নিয়ে এদেশে আসা রোহিঙ্গারা। মহিলাদের পরিচয় দিয়ে সহজেই বাড়ি ভাড়াও পেয়ে যাবে তারা। আর রোহিঙ্গা ললনা পাচারে জেহাদিদের ভরসা মহিলা পাচারকারী। তদন্তে নেমে NIA স্ক্যানারে তপতী নামে জনৈক মহিলা। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তিনজনকে গ্রেফতার করলেও এখনও মুক্ত তপতী।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, জাল পাসপোর্ট ও ভুয়া নথিপত্র দিয়ে এই দেশে বসবাস করছে রোহিঙ্গারা, এমনই অভিযোগ উঠেছে। এনআইএ তদন্তে নেমে জানতে পারে যে, মূলত মায়ানমার ও বাংলাদেশ হয়ে রোহিঙ্গাদের পাচার করে দেশের বিভিন্ন রাজ্যে আশ্রয় দেওয়া হচ্ছে। তাদের বিভিন্ন জঙ্গি সংগঠনে নিয়োগ করা হচ্ছে। রোহিঙ্গাদের দিয়ে কীভাবে হামলা চালানো যায়, সেই ছক কষছে ওই জঙ্গি সংগঠনের মাথারা।
তদন্তে নেমে সারা দেশের দশটি রাজ্যে একসঙ্গে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। উত্তর ২৪ পরগনার হাবড়া, বারাসত ও গাইঘাটায় তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছেন এনআইএ আধিকারিকরা।

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...