Sunday, June 14, 2026

ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলের প্রশিক্ষকদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

রাজ্য সরকারের (Government of West Bengal) বিশেষ উদ্যোগ। এবার ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ (Safe Drive Save Life) কর্মসূচির আওতায় ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলির প্রশিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। ইতিমধ্যে তিন দফায় রাজ্যের বিভিন্ন জেলার ৫০০-রও বেশি মোটর ট্রেনিং স্কুলের প্রশিক্ষককে এই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে পরিবহন দফতর (Transport Department) সূত্রে খবর।

গত মঙ্গলবারই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির মোটর ট্রেনিং প্রশিক্ষকদের নিয়ে রাজ্যের তরফে এক কর্মশালার আয়োজন করা হয়। মোট ৩৭৫ জন প্রশিক্ষক ওই কর্মশালায় অংশ নেন। দ্বিতীয় ধাপে আগামী ২৪ নভেম্বর দুর্গাপুরে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলার প্রশিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে খবর। অন্যদিকে, আগামী ১ ডিসেম্বর শিলিগুড়িতে একই ধরনের কর্মসূচির আয়োজন করা হবে।

রাজ্যের পরিবহন অধিকর্তা দিব্যেন্দু দাস (Dibyendu Das) জানান, পরিবহন ক্ষেত্রে নতুন বিধি নিয়ম এবং প্রযুক্তিগত আধুনিকীকরণের সঙ্গে সঙ্গতি বজায় রেখে মোটর প্রশিক্ষকদের প্রশিক্ষিত করতেই এই উদ্যোগ।

 

 

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...