Sunday, June 14, 2026

দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়ের চলন্ত বাসে আ.গুন, মৃ.তের সংখ্যা বাড়ার আ.শঙ্কা

Date:

Share post:

রাস্তা দিয়ে যাচ্ছিল যাত্রীবোঝাই বাস (Passenger Bus)। আর সেই চলন্ত বাসেই আচমকা লাগল আগুন (Fire)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়ে (Delhi Gurugram Expressway)। সেই ভয়াবহ ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে চলন্ত দোতলা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দিল্লি ও জয়পুরের মধ্যে সংযোগকারী এক্সপ্রেসওয়ের ঝারসা ফ্লাইওভারের কাছে দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে সেক্টর ১০-এর গুরুগ্রাম সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, যাঁরা ৩০-৫০ শতাংশ দগ্ধ হয়েছেন, তাঁদের অবস্থা স্থিতিশীল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কীভাবে বাসে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

পুলিশ আরও জানিয়েছে, অগ্নিদগ্ধ বাসটি স্লিপার ছিল। এদিন যাত্রী নিয়ে দিল্লি থেকে জয়পুর যাচ্ছিল বাসটি। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ ঝারসা ফ্লাইওভারের কাছে দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়ের উপরই বাসটিতে আগুন লেগে যায়। এদিকে চলন্ত বাসে আগুন লাগার খবর পেয়েই দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...