Tuesday, June 23, 2026

রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজে ভর্তির অনুমোদন বাতিল!

Date:

Share post:

চলতি বছরে রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজে ভর্তির অনুমোদন বাতিল করল শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Teacher Training University Authority)। পর্যাপ্ত পরিকাঠামো না থাকার অভিযোগে এই বিএড কলেজগুলির (B.Ed College)অনুমোদন বাতিল করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আগেই এমন সম্ভাবনার কথা মনে করা হচ্ছিল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকার সাপেক্ষে রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয় ৩৭১টি বিএড কলেজকে অনুমোদন দিয়েছে, বাকি ২৫৩টি বেসরকারি বিএড কলেজ কোনও অনুমোদন পায়নি।

বৃহস্পতিবার বি এড কলেজের এই অনুমোদন বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। জানা যাচ্ছে যেসব কলেজের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে হয় পড়ুয়াদের নিরিখে নির্দিষ্ট সংখ্যক শিক্ষক ছিলেন না কিংবা অন্যান্য পর্যাপ্ত পরিকাঠামো ছিল না। মাসখানেক আগেই বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, এনসিটির ২০১৪ সালের রেগুলেশন মেনে চলতে হবে। সেই রেগুলেশন যে কলেজগুলি মেনে চলতে পারবে না, সেগুলিকে অনুমোদন দেওয়া সম্ভব হবে না। বেশ কয়েকটি বিএড কলেজে ভুয়ো ফায়ার সেফটি লাইসেন্স ব্যবহারের অভিযোগও এসেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। সবদিক বিচার করে এবার অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...