Monday, April 6, 2026

জলের সংযোগ উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা, উত্তপ্ত আসানসোল

Date:

Share post:

ইসকোর (ISCO) সিএসআর তহবিল থেকে পানীয় জলের কলের সংযোগ উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল(Agnimitra Paul)। শুক্রবার দুপুরে আসানসোলের ৯৭ নং ওয়ার্ডের নাকড়াসোতা গ্রামে ঢুকতেই গ্রামবাসীদের বাধার মুখে পড়েন অগ্নিমিত্রা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। পাল্টা, এলাকায় কাজ না হওয়ায় বিধায়ককে কাছে পেয়ে গ্রামবাসী ক্ষোভ উগরে দিয়েছে অলে অভিযোগ তৃণমূলের।

আসানসোল পুরসভার ৯৭ নং ওয়ার্ডের নাকড়াসোতা গ্রামে সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। যার জেরেই এলাকার দাবি মেনে ইসকোর সিএসআর (Corporate Social Responsibility) ফান্ড থেকে জল সরবরাহের জন্য কলের লাইনের উদ্বোধন করার কথা ছিল শুক্রবার। এই প্রকল্প উদ্বোধন করতেই এলাকায় এসেছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক(BJP MLA) অগ্নিমিত্রা পল। তবে গ্রামে ঢোকার পরই সাধারণ মানুষের বিদ্ধভের মুখে পড়েন তিনি। অগ্নিমিত্রাকে ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ দেখায় জনতা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁর দেহরক্ষী থেকে পুলিশকে।

এই ঘটনার পিছনে তৃণমূলের হাত থাকার অভিযোগ তুলে অগ্নিমিত্রা বলেন, বহিরাগতদের এনে এই ঘটনা ঘটানো হয়েছে তৃণমূলের তরফে। যদিও তাঁর অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, গ্রামবাসীরাই বিক্ষোভ দেখিয়েছেন, বাইরের কেউ সেখানে ছিল না। অন্যদিকে, গ্রামবাসীরা জানাচ্ছেন, এলাকায় পানীয় জলের দাবি দীর্ঘদিনের। গ্রামবাসীদের আবেদনে সাড়া দিয়েছে ইসকো। তারাই জল সরবরাহের জন্য সংযোগের কাজ করেছে। তাই এই কাজে কোনও রাজনৈতিক দলকেই গ্রামে ঢুকতে দেওয়া হবে না।

Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...