Tuesday, June 23, 2026

কবে মিলবে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা? SSKM-র উত্তর ‘না পসন্দ’, হাই কোর্টে যেতে পারে ইডি

Date:

Share post:

নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) দিতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড (Medical Board)। এক্ষেত্রে রোগীর শারীরিক অবস্থাকেই অগ্রাধিকার দেওয়া হবে। এসএসকেএমের (SSKM) থেকে এমন খবর শুনে এবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হওয়ার ভাবনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate)। বর্তমানে এসএসকেএমে চিকিৎসা চলছে সুজয়কৃষ্ণের। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে একাধিক বার এসএসকেএম কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিল ইডি। শুধু তাই নয়, ইডি আধিকারিকরা নিজেরাও হাসপাতালে যান। কিন্তু তাঁর কণ্ঠস্বরের নমুনা ঠিক কবে মিলবে তার সদুত্তর এখনও মেলেনি।

 

অনেক দিন ধরেই সুজয়কৃষ্ণের গলার স্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে ইডি। কিন্তু তাঁর শারীরিক অসুস্থতার কারণে তা সম্ভব হচ্ছে না। বারবার হাসপাতাল থেকে ফিরে যেতে হচ্ছে তদন্তকারীদের। তাই চলতি মাসের প্রথমেই চিঠি দিয়ে এসএসকেএম কর্তৃপক্ষের কাছে সময় জানতে চায় ইডি। কিন্তু তা সত্ত্বেও কোনও সদুত্তর না মেলায় এবার হাই কোর্টের দ্বারস্থ হতে পারে ইডি। উল্লেখ্য, বাইপাস সার্জারির পর দুমাস কেটে গেলেও বর্তমানে এসএসকেএমে চিকিৎসাধীন সুজয়কৃষ্ণ ভদ্র। সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে, প্রয়োজনে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের দিয়ে সুজয়কৃষ্ণর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত জানানো হোক, কবে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাবে।

 

 

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...