Thursday, March 26, 2026

হাওড়ার গুদামে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন

Date:

Share post:

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায় (Howrah)। শুক্রবার ভোর ৬টা নাগাদ হাওড়ার ফোরশোর রোডের একটি গুদামে (Godown) আচমকাই আগুন (Fire) লেগে যায়। দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। গুদামের আগুন আশেপাশের ৩টি কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের (Fire Brigade) ১২ ইঞ্জিন। পুরো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। তবে আগুন লাগার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। এদিন আগুন লাগার খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু।

তবে সবচেয়ে বড় চিন্তার কারণ যে গুদামটিতে আগুন লেগেছে, তার ঠিক পাশেই একটি পেট্রোল পাম্প রয়েছে। তবে যাতে ভয়ঙ্কর কোনও পরিস্থিতি না ঘটে সেজন্যই আগেভাগে পেট্রোল পাম্পটিকে বন্ধ রাখা হয়েছে। ফোরশোর রোডের একাংশ বন্ধ করে আগুন নেভানোর কাজ চলছে জোরকদমে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে ফোরশোর রোডের একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে যায়। সেখান থেকে কারখানা সংলগ্ন ওই গেঞ্জির গুদামটিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে গুদামে কী মজুত করা ছিল, তা এখনও জানা যায়নি।

স্থানীয়দের একাংশের দাবি, ওই গুদামটিতে প্রচুর পরিমাণ প্লাস্টিকের জিনিস মজুত করা ছিল। তবে কী ভাবে ওই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে হাওড়া এবং শিবপুর থানার পুলিশ।

 

 

 

 

Related articles

ক্ষমতায় এলে বাংলাকে উত্তর প্রদেশ করার হুমকি দিলীপের

বাংলায় বিজেপি (BJP) যে আসলে গুন্ডারাজ চালাতে চাইছে তার ফের প্রমাণ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...

ফের লকডাউনের পরিকল্পনা করছে মোদি সরকার! ষড়যন্ত্র ফাঁস করে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো

জ্বালানি সমস্যার দোহাই দিয়ে ফের লকডাউনের ষড়যন্ত্র করছে মোদি সরকার। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে দলীয় প্রার্থীদের সমর্থন জনসভা থেকে রাজ্যবাসীকে...

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...