Sunday, April 5, 2026

দীপাবলির উপহার, পি এফ-এর সুদ দেওয়া শুরু ইপিএফও-র

Date:

Share post:

এবারের কালীপুজোতে চাকরিজীবীদের মুখে হাসি। দীপাবলির আগে প্রভিডেন্ট ফান্ডের (PF)টাকায় এবার সুদ দেওয়া শুরু হল। ইতিমধ্যেই অনেক চাকরিজীবী মেসেজও পেয়ে গেছেন মোবাইলে। সারা বছর মাসে মাসে টাকা জমা দেওয়ার শেষে এক বারে সুদ মেলে। ইপিএফও (EPFO)সম্প্রতি ২০২২-২৩ আর্থিক বছরের সুদ বাবদ অর্থ চাকরিজীবীদের পিএফ অ্যাকাউন্টে জমা দেওয়া শুরু করেছে। এ বিষয়ে ইপিএফও-র এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘অ্যাকাউন্টে সুদের টাকা পৌঁছে যাওয়ার প্রক্রিয়া জারি রয়েছে। খুব শীঘ্রই তা অ্যাকাউন্টে দেখা যাবে। সুদের টাকা ঢুকে গেলেই তা জমা টাকার সঙ্গে যুক্ত হবে। দয়া করে ধৈর্য্য ধরুন।’ এ বিষয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দর যাদব (Bhupindar Yadav) জনিয়েছেন, ইতিমধ্যেই ২৪ কোটি পিএফ অ্যাকাউন্টে (PF Account)সুদের টাকা পৌঁছে গেছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে এবার ৮.১৫ শতাংশ হারে সুদ মিলবে। পিএফ-এর ব্যালেন্স জানতে হলে প্রথমেই epfindia.gov.in সাইটে যেতে হবে । প্রথমে ‘সার্ভিস’ এবং তার পরে ‘ফর এমপ্লয়িজ়’-এ ক্লিক করতে হবে। এর পরে ‘মেম্বার পাসবুক’ গেলেই একটি নতুন ওয়েব পাতা খুলবে। সেখানে চাকরিজীবীদের ইউএএন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। এ ছাড়াও ইপিএফও-র অ্যাপ ‘উমঙ্গ’-এর মাধ্যমে সব তথ্য জানা যায়। সেখানে গিয়েও ইউএএন নম্বর দিলে মোবাইলে আসা ওটিপি ব্যবহার করে জানা যায় কবে কত টাকা জমা পড়েছে।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...