Friday, May 15, 2026

অনুমতি ছাড়াই CBI তদন্ত! ‘বৈধতা’ নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে রাজ্য

Date:

Share post:

রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্তের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই মামলার শুনানিতে আদালতের কেন্দ্রের তরফে দাবি করা হল তদন্তের গতি রুখতেই বাংলায় সিবিআই প্রবেশে বাধা দিচ্ছে রাজ্য সরকার। মোদি সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতার (Tushar Mehta) যুক্তি, কেন্দ্র-রাজ্য বিবাদের ধুয়ো তুলে তদন্তের গতি প্রভাবিত করতে চাইছে রাজ্য সরকার। যদিও রাজ্যের আইনজীবী জানান, তদন্ত বন্ধ করতে বলা হচ্ছে না। সিবিআই এফআইআর করতে পারে কিনা, সিবিআইয়ের এক্তিয়ারের প্রশ্নই এখানে উঠছে।

রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্তের সাংবিধানিক বৈধতা নিয়ে মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। বৃহস্পতিবার বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা ও রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিব্বাল(Kapil Sibbal) নিজেদের যুক্তি তুলে ধরেন। মেহতা মামলা খারিজ করে দেওয়ার আর্জি জানালে পালটা যুক্তি দিয়েছেন সিব্বাল । সিব্বাল জানান, তদন্ত বন্ধ করতে বলা হচ্ছে না। সিবিআই এফআইআর করতে পারে কিনা, সিবিআইয়ের এক্তিয়ারের প্রশ্নই এখানে উঠছে।

এক্ষেত্রে রাজ্য সরকারের আইনজীবীর বক্তব্য, বার বার দেখা যাচ্ছে শুধুইমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থে বিরোধী দলের রাজ্য সরকারের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। যুক্তি দিয়ে সিব্বাল জানান, সিবিআই কোনও বিধিবদ্ধ আইন দিয়ে তৈরি হয়নি। শুধু মাত্র সরকারি বিজ্ঞপ্তি দিয়ে তা হয়েছিল। তাই এই সংস্থা রাজ্য সরকার সম্মতি না দিলে তদন্ত চালিয়ে যেতে পারে না। সিবিআইয়ের আচরণ দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। আগামী ২৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী হিংসার নিয়ে কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তার জেরে রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই (CBI) তদন্ত করতে পারে কিনা সেই প্রশ্ন তুলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...