Friday, June 19, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আগামিকাল বিশ্বকাপের ম‍্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। গ্রুপ পর্বের শেষ ম‍্যাচেও জয়ের ধারা অব‍্যাহত রাখতে মরিয়া রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

২) স্বস্তিতে ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়া। মানহানির মামলায় জামিন পেলেন তিনি। কুস্তিগিরদের আন্দোলনের সময় তাঁর একটি মন্তব্যের প্রেক্ষিতে মানহানির মামলা করেছিলেন কুস্তি কোচ নরেশ দাহিয়া। সেই মামলায় বজরংয়ের জামিনের আবেদন মঞ্জুর করেছে দিল্লির এক আদালত।

৩) বিরাটের সমালোচকদের একহাত নিলেন প্রাক্তন কিংবদন্তি ক্যারিবিয়ান তারকা ভিভিয়ান রিচার্ডস। তিনি বিরাটে প্রশংসা করে জিজ্ঞেস করেন, যারা বিরাট কোহলির নিন্দে করেছিলেন এখন তারা কোথায়?

৪) রোহিত শর্মা প্রথমে ভারতীয় দলের অধিনায়ক হতে চাননি। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের অধিনায়ক হিসাবে বিরাট কোহলির মেয়াদ শেষ হওয়ার পর, রোহিত শর্মা দায়িত্ব নেন। সেই সময় বিসিসিআই সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

৫) মহম্মদ সিরাজের কাছে র‍্যাঙ্কিং-এর কোনও অর্থ নেই। সিরাজের চাই বিশ্বকাপ ট্রফি। ভারতকে ট্রফি এনে দিতে চান তিনি। এই নিয়ে তিনি বলেন,”আগেও আমি এক নম্বর ছিলাম। মাঝে নেমে গিয়েছিলাম। সত্যি বলতে এই এক নম্বর হওয়া আমার কাছে খুব একটা বড় কিছু নয়। আমি ভাবিই না এটা নিয়ে।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

 

 

 

 

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...