Saturday, June 20, 2026

চোখের নিমেষে পু.ড়ে ছাই বাঁচার সম্বল! কাটছে না মাদপুরের অ.গ্নিকাণ্ডের বিভী.ষিকা

Date:

Share post:

কলকাতা থেকে উড়িষ্যার (Kolkata to Odisha) উদ্দেশে পাড়ি দেওয়া বাসটার কোনও চিহ্নমাত্র অবশিষ্ট নেই। শুক্রবার বিকেল পাঁচটায় বাবুঘাট থেকে রওনা দিয়েছিল যাত্রীবাহী বাস। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকাল থানার মাদপুরের কাছে আচমকাই আগুন ধরে যায় (Caught fire in bus)। চোখের নিমেষে সব শেষ। বাসে অনেক যাত্রী ছিলেন, প্রচুর পণ্যও ছিল। অন্য দিকে, ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার পর বাসের চালক গাড়ি থেকে নেমে গেলেও বাসের দরজা বন্ধ ছিল বলে জানা যাচ্ছে। অগত্যা কেউ জানলা দিয়ে, কেউ দরজা ভেঙে ঝাঁপ দেন নীচে। মৃত এক, আহত একাধিক। আজ সকালে ২৮ জন যাত্রী নিয়ে অন্য একটি বাস গন্তব্যের দিকে রওনা দেয়। এখনও আতঙ্কে যাত্রীরা। দীপাবলির আগে শেষ সম্বলটুকু কয়েক মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। কী নিয়ে ফিরবেন বুঝে উঠতে পারছেন না।

ভস্মীভূত বাসের অধিকাংশ যাত্রীই ছিলেন ব্যবসায়ী। কালীপুজোয় লক্ষ্মীলাভের আশায় এসেছিলেন কলকাতায়। ভেবেছিলেন এবার অন্তত পরিবারের মুখে হাসি ফুটবে। কিন্তু অদৃষ্টের পরিহাসে আজ তাঁদের প্রশ্ন “কেন মরে গেলাম না”? প্রশাসনিক তৎপরতায় রাতেই সব যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খড়গ্পুর লোকাল থানায় (Kharagpur Police Station)। এক শিশুর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। বাসে গ্যাস সিলিন্ডার থাকার ফলেই এই অগ্নিকাণ্ড, দাবি যাত্রীদের।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...