Saturday, June 20, 2026

ভূস্বর্গে ভ.য়ঙ্কর, দাউ দাউ করে জ্ব.লছে ডাল লেক!

Date:

Share post:

কাশ্মীরে মরসুমের প্রথম তুষারপাত(Snowfalls in Kashmir) শুরু হয়েছে। এই খুশির মধ্যেই ভূ-স্বর্গে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলছে ডাল লেক, পুড়ে ছাই একের পর এক হাউস বোট (House Boat)। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। দমকল সূত্রে জানা যাচ্ছে যে আজ ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকে ৯ নম্বর ঘাটের কাছে আগুন লাগে। এখনও পর্যন্ত যা খবর, আগুনে কমপক্ষে পাঁচটি হাউসবোট এবং তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

কাশ্মীরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন যেসব পর্যটকরা, ডাল লেক নিয়ে আলাদা প্ল্যানিং করা থাকে তাঁদের। শ্রীনগরের এই স্থান পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এবার সেখানেই ভ.য়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। একটি পর্যটন হাবে আগুন লাগে বলে জানা গেছে। হতাহতের কোনও খবর এসে পৌঁছয়নি ,কিন্তু কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...