Saturday, June 20, 2026

পাশে দাঁড়িয়েছে সরকার, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ চম্পাহাটির বা.জি ব্যবসায়ীদের

Date:

Share post:

কালীপুজো আর দীপাবলি মানেই বাজি শিল্প। যদিও এবার রাজ্যে একাধিক বাজি কারখানায় বিস্ফোরণের পর কড়াকড়ি বেড়েছে। একাধিক চেনা বাজারে দেখা মিলছে না প্রিয় চকোলেট, পটকা, দোদোমার মতো শব্দবাজি। পরিবেশবান্ধব বাজির জোগান কম। তাই রাজ্যবাসীদের ভরসা দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির বাজি বাজার। চিরকালই বাজিশিল্পের এই জেলা বিখ্যাত। এবারও কালীপুজোর আগে ভিড় বাড়ছে চম্পাহাটিতে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে রকমারি বাজি কিনছেন চম্পাহাটি বাজি বাজার থেকে।

শব্দবাজিতে এবার নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তাই ক্রেতারাও শব্দবাজি থেকে আতসবাজিতেই মজেছেন। চম্পাহাটির বাজারে বিকল্প হিসেবে রঙিন বাজি কেনার ঝোঁক অনেকটাই বেশি। বিক্রেতারাও জানাচ্ছেন সেই কথা।এদিকে বিশ্বকাপের ফাইনাল আছে আগামী সপ্তাহে। বিক্রেতারা মনে করছেন, কালীপুজো আর বিশ্বকাপ একসঙ্গে থাকায় তাঁদের পসার জমে উঠেছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের ফলে কার্যত সরকারি নিষেধাজ্ঞা জারি হয়েছিল বাজি তৈরির ক্ষেত্রে। দীর্ঘ ১১ মাস বাজি তৈরি বন্ধ ছিল এই হারাল গ্রামেও। অবশেষে সরকারি লাইসেন্স প্রাপ্ত বাজি কারখানাগুলি বাজি তৈরির অনুমতি পায় মাত্র একমাস আগে। হাতে সময় কম থাকলেও দীপাবলির আগে সকলেই চেষ্টা চালিয়ে বাজি তৈরির কাজ শুরু করেন দ্রুত গতিতে। অন্যান্য বছরের মত যোগান না থাকলেও দীপাবলির আগে বাজি প্রেমীদের হাতে নানা রঙের আতশবাজি তুলে দিতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন এই বাজি গ্রামের মানুষরা।

এই গ্রামে কয়েক লাখ মানুষ এই বাজি শিল্পের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। সারা বছরের মধ্যে এই পুজোর মাসগুলির উপর নির্ভর করেই তাঁরা নানা ধরনের বাজি উৎপাদন করেন, সরকারি সমস্ত নির্দেশিকা মেনেই সকলে ব্যবসা করতে চান। এবার প্রশাসনিক সহযোগিতাও মিলেছে।এই শিল্প ধ্বংস হয়ে যাবে, কর্মহীন হয়ে পড়বেন বহু মানুষ।চম্পাহাটি হাড়াল গ্রিন বাজি ব্যবসায়ী সমিতির সম্পাদক অর্জুন মণ্ডল জানান, ৪০০ জনকে বাজি বিক্রির বৈধ লাইসেন্স দেওয়া হয়েছে। তবে ৪ থেকে ৫ জন গ্রিন বাজি তৈরির ছাড়পত্র পেয়েছেন। বাজি ব্যবসা বাঁচিয়ে রাখতে রাজ্য সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন চম্পাহাটির বাজি ব্যবসায়ীরা।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...