Monday, April 6, 2026

কালীপুজোয় জবা ফুলের দাম সে.ঞ্চুরি পার করল!

Date:

Share post:

ফুলের বাজারে জবার দাম স্বাভাবিকের তুলনায় ছ’গুণ বেড়ে গিয়েছে। মল্লিকঘাট ফুল বাজারে ইতিমধ্যেই পদ্মের জায়গা পুরোদস্তুর দখল করে ফেলেছে পঞ্চজবা, লালজবা আর রাশি রাশি জবার কুঁড়ি। শনিবার প্রতি হাজার জবাফুলের পাইকারি দর ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে ওঠানামা করেছে।

আজ কালীপুজোর দিনে হাজারটি জবাফুলের দাম ন্যূনতম ২০০০ টাকা হয়েছে । খুচরো বাজারে সেই দাম আরও চড়া।
পাশাপাশি, কালীপুজোয় অপরিহার্য ১০৮টি জবার মালা । এদিন কম করে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে ।
কিন্তু কেন এত দাম? এ বছর গত বারের মতো জোগানে তেমন ঘাটতি নেই বলেই জানাচ্ছেন ফুল ব্যবসায়ীরা।তবু জবার দামের পারদ ঊর্ধ্বমুখী— বলছেন ব্যবসায়ীরা। ব্যাখ্যা করতে গিয়ে ‘সারা বাংলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক এবং মল্লিকঘাট ফুলবাজার পরিচালন সমিতির সদস্য নারায়ণ নায়েক বলেন, দুর্গাপুজোর পরপরই ফুলের উৎপাদন কমে যায়। কারণ নতুন করে কুঁড়ি আসার আর সময় নেই। জবাফুল একটানা পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...