Monday, April 6, 2026

ভূমধ্যসাগরে হেলিকপ্টার দুর্ঘ.টনায় মৃ.ত ৫ মার্কিন সেনা, শোকপ্রকাশ বাইডেনের

Date:

Share post:

পূর্ব ভূমধ্যসাগরে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল পাঁচ জন মার্কিন সেনা জওয়ানের। স্থানীয় সময় রবিবার এ তথ্য প্রকাশ্য এনেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সামরিক বিভাগের তরফে জানানো হয়েছে, রুটিন অনুশীলন চলাকালীন রিফুয়েলিং করার সময় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টার। যার জেরে মৃত্যু হয় পাঁচজনের। এই দুর্ঘটনার কথা প্রকাশ্যে আসার পর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এই ঘটনার পর দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা মার্কিন সামরিক বিমান এবং জাহাজ ওই পাঁচ জনের দেহ উদ্ধারের কাজে নেমেছে। পূর্ব ভূমধ্যসাগরের ঠিক কোথায় এই দুর্ঘটনা ঘটেছে তা অবশ্য স্পষ্ট করে জানানো হয়নি মার্কিন সামরিক বিবৃতিতে। তবে হামাস-ইজরায়েল সংঘাত শুরু পর আমেরিকা গত এক মাসে পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরি, সেইসঙ্গে জাহাজ এবং বহু যুদ্ধবিমানকে নিয়ে গেছে। সেখানে দুর্ঘটনার কবলে পড়েছে হেলিকপ্টারটি। যদিও সেনাবাহিনী তরফে জানানো হয়েছে। এটি নিছকই দুর্ঘটনা, কোনও শত্রু হামলা নয়।

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন, শনিবার ভোরে ভূমধ্যসাগরে প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনায় পাঁচ মার্কিন সেনার মর্মান্তিক মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। তিনি আরও বলেন, এই দুর্ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছি। পাঁচ সেনা জওয়ানের মৃত্যুতে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...