Tuesday, March 31, 2026

তৃণমূল নেতাকে হু.মকি চিঠি কে.এলও-র! তুফানগঞ্জে গ্রে.ফতার ১

Date:

Share post:

কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (KLO)-এর নাম করে মোটা অঙ্কের টাকা চেয়ে তৃণমূলের প্রাক্তন প্রধানকে চিঠি দেওয়ার অভিযোগ। এরপরই বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই তৃণমূল নেতা (TMC Leader)। এদিকে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার গভীর রাতে এক যুবককে গ্রেফতার (Arrest) করল বক্সিরহাট থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কেএলও-র নাম করে মোটা অঙ্কের টাকা চেয়ে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বারকোদালি গ্রামের বাসিন্দা সুরেশচন্দ্র পালের বাড়িতে চিঠি পাঠানো হয়। সুরেশের পাথর ভাঙার ক্রেসার মিল রয়েছে।

তৃণমূলের টিকিটে জিতে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি। পরে পাঁচ বছর পঞ্চায়েত সমিতির সদস্য পদেও ছিলেন। এদিকে ব্যবসার কারণে অসমে যেতে হয় সুরেশকে। তবে পুলিশ সূত্রে খবর, গত সোমবার সকালে প্রথম কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের নামে করে সুরেশের মোবাইল ফোনে একটি ফোন আসে। ফোনে তাঁকে বলা হয়, তাঁর বাড়ির পিছনে একটি চিঠি রাখা আছে। সেই চিঠিটা পড়তে। চিঠি পেয়েই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ওই তৃণমূল নেতা। শনিবার বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই ব্যবসায়ীর মোবাইল ফোনে আসা নম্বরের সূত্র ধরে শনিবার রাতে বারকোদালি ১ নম্বর পঞ্চায়েতের বটতলা এলাকার বাসিন্দা জনক বর্মন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...