Friday, April 3, 2026

বিশ্বভারতীতে এখনও ‘বিদ্যুৎ’ ! নির্বাক কর্তৃপক্ষ, ফেসবুকে ‘রাবীন্দ্রিক’ প্রতি.বাদ নীলাঞ্জনের

Date:

Share post:

চাকরি চলে গেছে কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Viswa Bharati University) এখনও বিরাজমান বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। গত ৮ নভেম্বর তাঁর চাকরির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু বহাল তবিয়তে সরকারি বাসভবন ব্যবহার করে চলেছেন তিনি। এমনকি বিশ্বভারতীর সব সুযোগ সুবিধা নিচ্ছেন অথচ কর্তৃপক্ষের মুখে কুলুপ। গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে।

ভাতৃদ্বিতীয়ার পরই বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন ফির শুরু হবে কিন্তু তার মাঝেই বিশৃঙ্খলতার ঝলক দেখে বীতশ্রদ্ধ আশ্রমিক থেকে শুরু করে বাসিন্দারা। বিদ্যুৎ চক্রবর্তী এখনও রয়েছেন ‘পূর্বিতা’য়। প্রাক্তন উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়মিত বৈঠক এবং দেখা করতে যাওয়ার নানা মুহূর্ত চোখ এড়াইনি এলাকাবাসীর।সোমবার প্রাক্তন উপাচার্যের এমন নজিরবিহীন আচরণে প্রতিবাদ জানান বোলপুর শান্তিনিকেতনের বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়। ঘটনার বিরোধিতা করে বিষয়টিকে আশ্রমিক ও রাবীন্দ্রিক প্রতিবাদ আখ্যা দিয়ে একটি কবিতা লেখেন তিনি।

অধ্যাপক সংগঠনের দাবি, নিরাপত্তা রক্ষিত থেকে শুরু করে সরকারি সব সুযোগ সুবিধা এখনও নিচ্ছেন বিদ্যুৎ চক্রবর্তী। এই ধরনের বেআইনি দখলদারির ঘটনা কার্যত নজিরবিহীন। কেন বিশ্বভারতী কর্তৃপক্ষ মুখ খুলছে না তা নিয়েও প্রশ্ন উঠছে। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশমতো পুলিশ আগামী ২২ নভেম্বর প্রাক্তন উপাচার্যকে জিজ্ঞাসাবাদ করবেন এই অজুহাতে এখনও পর্যন্ত সরকারি বাসভবনেই বিদ্যুতের উপস্থিতি!

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...