Friday, June 26, 2026

পাক অধিনায়ক বাবরের পাশে দাঁড়ালেন কপিলদেব

Date:

Share post:

বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতার সব দায় যেন বাবর আজমের! পাকিস্তানের অধিকাংশ প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনার কেন্দ্রে বাবর। বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই ছিটকে যাওয়া পাকিস্তান দলের ভরাডুবির জন্য দায়ি করা হচ্ছে বাবরকে। পরিস্থিতি এমনই যে বাবর হারাতে পারেন নেতৃত্বও।

বাবরের এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব। একটি ইউটিউব পডকাস্টে ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতের অধিনায়ক কপিল বলেছেন, বাবরকে সাম্প্রতিক ফর্ম দিয়ে বিবেচনা করাটা ঠিক হবে না।

প্রসঙ্গত, পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল টানা দুটি জয় দিয়ে। তবে পরের চারটি ম্যাচে হেরে যায় তারা। এরপর দুটি ম্যাচ জিতে আবার নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে বাবর আজমের দল। অধিনায়ক বাবরও ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি। ৯ ম্যাচে চারটি অর্ধশতক সহ ৪০ গড়ে করেছেন ৩২০ রান। তাঁর অধিনায়কত্ব নিয়েও শুরু হয়েছে সমালোচনা।

কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব বলেছেন, ‘আপনি আজ যদি বলেন বাবর আজম অধিনায়ক হিসেবে ঠিক পছন্দ নয়, তার মানে আপনি তার সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকাচ্ছেন। সে সেই একই অধিনায়ক আছে, যে কিনা ছয় মাস আগে পাকিস্তানকে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল বানিয়েছিল।’

কপিল দেব এরপর যোগ করেন, ‘কেউ যখন শূন্য রানে আউট হয়, ৯৯ শতাংশ মানুষ চাইবে তাকে বাদ দেওয়া হোক। আবার কোনও সাধারণ মানের খেলোয়াড় এসে যদি দুর্দান্ত একটি শতরান করে, তাকেই মানুষ তারকা বলবে। তাই সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকাবেন না। খেলাটার প্রতি তার মনোভাব কী, তার আবেগ কতটা এবং সে কতটা প্রতিভাবান; সেটাই দেখুন।’

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...