Saturday, April 4, 2026

টাইগার ৩-এর দা.পটে ২ দিনে ১০০ কোটির ক্লাবে সলমন! তবু ক্ষু.ব্ধ ফ্যানেদের আচরণে

Date:

Share post:

দিওয়ালি (Diwali Special Movie) মানেই চারিদিকে আলোর রোশনাই। বক্স অফিসে কপ উইনিভার্সের টাইগার থ্রি (Tiger 3) সেই আলো-কে প্রতিষ্ঠা করেছে স্বমহিমায়। দুদিনেই ১০০ কোটির ক্লাবে সলমানের (Salman Khan) নতুন সিনেমা। ভাইজানের ক্যারিয়ারে এখনো পর্যন্ত সবথেকে বড় ওপেনার এই ছবিটি। এত কিছু সত্বেও ফ্যানেদের উপর চটলেন অভিনেতা! সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ স্পষ্ট করলেন তিনি। কিন্তু কেন এত কাণ্ড? আসলে প্রিয় নায়কের সিনেমা দেখতে গিয়ে অনুরাগীরা সিনেমা হলের ভেতরে বাজি ফাটিয়ে নিজেরা ভাইরাল হলেন আর মুখ পোড়ালেন তাঁদের প্রিয় নায়কের। মালেগাওয়ের একটি হলে টাইগার ভক্তরা এই বিপদজনক কাজ করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই কাণ্ডজ্ঞানহীন আচরণের বিরোধিতা করছেন প্রত্যেকে। সরব হয়েছেন অভিনেতা নিজেও।

দিওয়ালিতে দেশ জুড়ে টাইগার ৩- এর ঝড়। সলমন খান (Salman Khan) ক্যাটরিনা কাইফ(Katrina Kaif) অভিনীত এই ছবি নিয়ে উচ্ছ্বসিত দর্শক। প্রথম তিনি ছবি মুক্তির কালেকশন ৪২ কোটি। দ্বিতীয় দিনের পর হিসেব বলছে ১০০ কোটির ক্লাবের প্রবেশ করেছে এই ছবি। বিশ্বকাপের উন্মাদনার মাঝে ওভার বাউন্ডারি ‘ দাবাং’ খানের। কিন্তু মুম্বইয়ের একটি সিনেমা হলে যেভাবে শো চলাকালীন বাজি ফাটিয়ে উল্লাসে মাতলেন অনুরাগীরা তাতে কিছুটা হলেও ক্ষুব্ধ সলমন। সোশ্যাল মিডিয়ায় তিনি এই বিষয়টি উল্লেখ করে ফ্যানেদের এই কাজ করতে নিষেধ করেন। এর আগে যখন পাঠান সিনেমা মুক্তি পায়, তখনও হলের বাইরে এভাবেই সেলিব্রেশন করতে দেখা গেছিল। কিন্তু এবার একেবারে স্ক্রিনের সামনে এমন কাণ্ড ঘটায় , সিনেমা দেখতে আসা দর্শক আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত পরিস্থিতির সামাল দিতে পুলিশকে খবর দেওয়া হয়।

অবশ্য পুরো ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাই নি। কারণ সিনেমা মুক্তির আগে গুরুত্বপূর্ণ দৃশ্য ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়াতে বেজায় চটেছিলেন সলমন। আগে থেকেই জানা ছিল যে এই ছবিতে কেন চরিত্র থাকছেন ‘পাঠান’ শাহরুখ খান (Shahrukh Khan) । কিন্তু সিনেমা মুক্তির আগেই যেভাবে সেই বিশেষ দৃশ্য নেট মাধ্যমে ভাইরাল হল তাতে অনুরাগীদের উপর রেগে আছেন টাইগার থ্রি অভিনেতা। এর আগে জওয়ান সিনেমার ক্ষেত্রেও এই স্পয়লার নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবারও বলিউডের ভাইজানের ছবিতেও সেই একই ঘটনা। সলমন খান আগেই তাঁর অনুরাগীদের কাছে আবেদন করেছিলেন যে যেন কোনও স্পয়লার না দেন দর্শকেরা। কিন্তু কথা রাখলেন না ফ্যানেরা। সিনেমা হল থেকেই গুরুত্বপূর্ণ দৃশ্য রেকর্ড করে অনলাইনে আপলোড করে দিলেন গুটি কয়েক মানুষ। শুধু শাহরুখ খানের দৃশ্যই নয়, টাইগার থ্রি-তে কবীরের চরিত্রে হৃতিক রোশনের (Hrithik Roshan) ক্যামিওর একটি পৃথক ভিডিয়ো ক্লিপও অনলাইনে প্রকাশিত হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...