Saturday, April 4, 2026

ভাইফোঁটায় মুর্শিদাবাদের হারানো ছেলেকে খুঁজে দিলেন কোয়েল!

Date:

Share post:

ভাইফোঁটায় (Bhaifonta) দাদা বোনের মধ্যে এক গভীর সম্পর্কের উদযাপনের সাক্ষী থাকে বাংলা। আজ কলকাতা তথা রাজ্যের বিভিন্ন জেলায় সাড়ম্বরে পালিত হয়েছে ভাইফোঁটা উৎসব (Bhaifonta Ritual)। তবে শুধু আজকের কথা বললে ভুল হবে গতকাল অর্থাৎ প্রতিপদ তিথিতে বেশ কিছু জায়গায় এই ফোঁটা পালন করা হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন সেলিব্রেটিরাও। মঙ্গলবার এক অলাভজনক সংস্থায় বিশেষভাবে সক্ষম কয়েক জনকে ফোঁটা দিতে গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। আর সেখানেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। নায়িকার ফোঁটা দেওয়ার ভিডিও ভাইরাল হতেই মুর্শিদাবাদের (Missing Boy from Murshidabad) হারানো ছেলেকে ফিরে পেল পরিবার।

সমাজমাধ্যমের পাতায় ভাই ফোঁটার ছবি ভিডিও আপলোড করেছিলেন কোয়েল (Koel Mallick)। সেখানে বিশেষভাবে সক্ষম সুজয় গতকাল কোয়েলের কাছ থেকে ফোঁটা নেন। সমাজ মাধ্যমের সৌজন্যে এই ছবি অজান্তেই সুজয়ের পরিবারের কাছে পৌঁছে যায়। এর থেকেই নিখোঁজ ছেলেকে খুঁজে পায় মুর্শিদাবাদের পরিবার। আবেগঘন কোয়েল নিজেই। সুজয়ের পরিবার জানিয়েছে বহু বছর আগেই ছেলে হারিয়ে যায়। কোয়েল মল্লিকের ভাইফোঁটার ছবি থেকেই ঘরের ছেলেকে চিনে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করেছেন তাঁরা। কোয়েলের কথায়, “এই ভাইফোঁটায় এর চেয়ে ভাল উপহার আর কী বা হতে পারে আমার কাছে?”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...