Friday, June 26, 2026

অ.স্বস্তিতে ISF বিধায়ক নওশাদ! গাড়ি চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

Date:

Share post:

বড় অস্বস্তিতে আইএসএফ (ISF) বিধায়ক (MLA) নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। এবার ভাঙড়ের বিধায়কের গাড়ি চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য (Non Bailable) ধারায় দায়ের হল মামলা। জানা গিয়েছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ আইএসএফ বিধায়কের চালকের বিরুদ্ধে। রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। ইতিমধ্যে কলকাতার গড়ফা থানায় (Garfa Police Station) অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে নিজের চালকের বিরুদ্ধে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন নওশাদ। তাঁর দাবি, রেজিস্ট্রারের গাড়ির চালক যেভাবে গাড়ি চালাচ্ছিলেন তাতে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত। পরিস্থিতি সামাল দিতে গাড়ি থেকে বিধায়ক নিজেও নেমে পড়েছিলেন। মঙ্গলবার দুপুরের দুর্ঘটনা। ওইদিন  দুপুর ২ টো ৫৬ মিনিট নাগাদ দুই গাড়ির রেষারেষি চলে। পরে ইএম বাইপাসে গাড়িতে ধাক্কা লাগে বলে অভিযোগ। তবে কোনও ক্রমে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গাড়ি দুটি। এদিন গাড়ি থেকে নেমে নওশাদের গাড়ির চালকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন রেজিস্ট্রারের চালক। হাতাহাতিও হয় বলে অভিযোগ। পাশাপাশি বিধায়কের নিরাপত্তারক্ষী বিচারকের চালককে মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নওশাদ জানান, মঙ্গলবার তিনি জয়নগর যাচ্ছিলেন। সেই সময় তিনি দেখেন তাঁর কনভয়ের গাড়িকে বারবার চেপে দেওয়ার চেষ্টা করছে একটি গাড়ি। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বিধায়ক আরও জানান, এদিন আতঙ্কিত হয়ে গাড়ি থেকে নেমে পড়েন নওশাদ। অন্য গাড়িতে ছিলেন এক ব্যক্তি ও এক মহিলা। তবে ওই ঘটনার পর যে মামলা হয়েছে, তা তিনি জানেন না বলেই দাবি করেছেন নওশাদ।

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...